একঝলক (২৪ নভেম্বর ২০২৬)

· Prothom Alo

ঘাসের ঝোপের ভেতর ফুটে আছে কলমিলতার ফুল। উজানীপাড়া, বান্দরবান, ২৪ নভেম্বরপথের ধারে ফুটেছে কলকাসুন্দা ফুল। খেপ্পোপাড়া, রাঙামাটি, ২৪ নভেম্বরপাখি থেকে মাছ রক্ষায় ঘেরের পাড়ে রাখা হয়েছে কাকতাড়ুয়া। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ নভেম্বরমাছের ঘেরের পোনা বিক্রির জন্য ছোট ঝুড়ি (পালা) নিয়ে যাচ্ছেন তাঁরা। বালিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ২৪ নভেম্বরছেলেকে সঙ্গে নিয়ে নিজের জমিতে শীতকালীন সবজি ঢ্যাঁড়সের বীজ বপন করছেন এই কৃষক। ধোপাকান্দি, ফরিদপুর, ২৪ নভেম্বরবাঁশের খুঁটিতে বসে আছে সিপাহি বুলবুলি। লেমুছড়ি, রাঙামাটি, ২৪ নভেম্বরবৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন কঠিন চীবরদান। মাত্র ২৪ ঘণ্টায় চরকায় সুতা তৈরি, রং করা, তাঁতে কাপড় বোনা ও সেলাইয়ের কাজ শেষ করে চীবর তৈরি করেন নারীরা। সেই চীবর ভিক্ষুসংঘের হাতে তুলে দিতে রাজগুরু বৌদ্ধবিহারে উৎসবে অংশ নেন শতাধিক নারী। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান, ২৪ নভেম্বরবাঁশের দিয়ে টোপা তৈরি করছেন তিনি। এই টোপা স্থানীয় হাটে বিক্রি করা হবে। মড়িয়া,গাবতলী, বগুড়া, ২৪ নভেম্বরবাঙ্গালী নদীর তীরে ভুট্টার বীজ বপনে ব্যস্ত এক নারী ও এক কিশোর। জোড়গাছা সেতু এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ নভেম্বরমাছ চাষের জন্য প্রতিবছর এক পুকুরের পানি শুকিয়ে অন্য পুকুরে মাছ স্থানান্তর করা হয়। এ কাজে শীতের ভোরে পানিতে নেমে জাল টানছেন জেলেরা। ফকিরপুর, পাবনা, ২৪ নভেম্বর

Visit mchezo.life for more information.

Read full story at source