মডার্ন পাওয়ার-চিক লুকে পার্টি ফ্যাশনে কেয়া পায়েল

· Prothom Alo

ছোট পর্দার পরিচিত মুখ কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সচেতনতা ও বৈচিত্র্যময় সাজপোশাকের জন্যও নজর কাড়েন। সম্প্রতি ‘সেলেব্রিটি চয়েজ’-এর ব্যতিক্রমী কো-অর্ড সেটে পশ্চিমা সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর এই লুক হতে পারে পার্টি ফ্যাশনের দারুণ অনুপ্রেরণা।

পোশাকে ভিন্নধর্মী নকশা

এবারের লুকে কেয়া বেছে নিয়েছেন সেজ-অলিভ বা হালকা জলপাই রঙের টেইলর্ড কো-অর্ড সেট। পোশাকের ওপরের অংশটি ছোট হাতার র‍্যাপ-স্টাইল টেইলর্ড ব্লেজার।

Visit tr-sport.click for more information.

এর কাঁধ জুড়ে রয়েছে কুঁচি দেওয়া প্লিটেড ডিটেইলিং, যা নকশায় যোগ করেছে স্বতন্ত্র মাত্রা। কোমরে ফিতার বাঁধন ও ধাতব সোনালি ক্ল্যাস্পও নজর কাড়ছে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক কাঁধের ড্রেপড প্লিটেড নকশা। কাঁধ জুড়ে কুঁচি দেওয়া এই বিশেষ নকশা পোশাকটিতে এনেছে কিছুটা নাটকীয়তা।

এই ফিউশন স্টাইল ব্লেজারের ভেতরে পরেছেন ব্লেজারের চেয়ে আরেকটু ডার্ক শেডের মানানসই জলপাই রঙের ইনার টপ। সঙ্গে ব্লেজারের রঙের ট্রাউজার জুটি হয়েছে । সব মিলিয়ে পুরো আউটফিটটি কেয়া পায়েল খুব সুন্দরভাবে ক্যারি করেছেন। ভেস্টের ভেতরে পরেছেন গাঢ় জলপাই রঙের ইনার টপ। কোমরের কাছে সোনালি রঙের বাকল ও ফিতার বাঁধন পোশাকটির গড়নকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

একই রঙের ঢিলেঢালা হাই ওয়েস্ট ওয়াইড-লেগ ট্রাউজার পুরো পোশাকের সঙ্গে তৈরি করেছে চমৎকার সামঞ্জস্য। একরঙা পোশাক হলেও নকশার বৈচিত্র্যে এতে এসেছে স্বতন্ত্র আবেদন।

ব্যাগে আভিজাত্যের ছোঁয়া

পোশাকের সঙ্গে অনুষঙ্গ নির্বাচনে রঙের সামঞ্জস্য রেখেছেন কেয়া। হাতে নিয়েছেন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড মাইকেল করসের একটি শোল্ডার ফ্ল্যাপ ব্যাগ।  ব্যাগটিতে রয়েছে সাপের চামড়ার আদলে এমবসড নকশা।

সোনালি চেইন ও লোগো ব্যাগের সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। পোশাকের জলপাই রঙের সঙ্গে ব্যাগের এই রঙের সমন্বয় পুরো সাজকে করেছে আরও আকর্ষণীয়।

মেকআপে স্নিগ্ধতা

পোশাকের আধুনিক ও কিছুটা স্ট্রাকচারাল ডিজাইনের বিপরীতে মেকআপে কেয়া রেখেছেন একদম ন্যাচারাল ছোঁয়া । ত্বকের নিজস্ব উজ্জ্বলতা বজায় রেখে করেছেন সফট গ্ল্যাম মেকআপ।

লেন্স পড়া চোখে চোখের  ঘন আইল্যাশে মাসকারা, ঠোঁটে গ্লসি পিঙ্ক শেডের লিপগ্লস। সব মিলিয়ে মেকআপে অতিরিক্ত চাকচিক্য নেই, বরং স্নিগ্ধতাই প্রাধান্য পেয়েছে।

চুল ও গয়নায় মিনিমাল ছোঁয়া

চুল সামনের দিকে হালকা পাফ করে পেছনে নিচু পনিটেইলে বেঁধেছেন অভিনেত্রী। কানে পরেছেন সোনালি হুপ দুল। হাতে সোনালি ও রুপালি রঙের মিশেলে একটি ঘড়ি, আঙুলে সবুজ পাথরের আংটি।

হাতের মেহেদির হালকা রং পশ্চিমা পোশাকের সঙ্গে যোগ করেছে দেশীয় আমেজ। পায়ে রয়েছে হিল।

সব মিলিয়ে কেয়া পায়েলের এই লুক আধুনিক পার্টি ফ্যাশনের জন্য হতে পারে দারুণ অনুপ্রেরণা। একরঙা পোশাকেও যে নকশা, রং ও অনুষঙ্গের সমন্বয়ে স্বতন্ত্র ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা যায়, তাঁর এই সাজ যেন সেটিই মনে করিয়ে দেয়।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source