এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর
· Prothom Alo
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের সভাপতিত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে (৪নং ভবনের ৮ম তলা) অনুষ্ঠিত হবে।
Visit h-doctor.club for more information.
সভায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। মতবিনিময় সভায় সব এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (প্রতিনিধি নয়) উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা