পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
· Prothom Alo

ইউরোপ উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে ইউরোপে খণ্ডকালীন কাজ করতে পারেন। তবে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির ক্ষেত্রে দেশ ভেদে পার্থক্য রয়েছে।
Visit h-doctor.club for more information.
১. আইসল্যান্ড
আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় ১৬ থেকে ১৮ ইউরো (প্রায় ২ হাজার ৫৩৯ টাকা)। মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো আয় করা সম্ভব (প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা)।
২. নরওয়ে
সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো (প্রায় ২ হাজার ৩৭৭ টাকা)। মাসে আয় হতে পারে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো (প্রায় ২ লাখ ১০ হাজার টাকা)।
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা৩. আয়ারল্যান্ড
শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময়ে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো (প্রায় ১ হাজার ৯০৪ টাকা)। মাসে গড় আয় প্রায় ১ হাজার ১৭০ ইউরো (প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা)।
৪. ডেনমার্ক
শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো (প্রায় ২ হাজার ৭৮ টাকা) বা ১১০ ড্যানিশ ক্রোনা। মাসে গড় আয় প্রায় ৮ হাজার ৫০০ ক্রোনা বা ১ হাজার ১৩৮ ইউরো (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)।
৫. যুক্তরাজ্য
অধিকাংশ শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড (প্রায় ২ হাজার টাকা) বা ১৪ দশমিক ৯ ইউরো। মাসে আয় প্রায় ৯৭৭ পাউন্ড (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা) বা ১ হাজার ১২৭ ইউরো (প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকা) হতে পারে।
৬. সুইডেন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই, তবে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন। মাসিক গড় আয় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা বা ১ হাজার ১১৩ ইউরো (প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা)।
৭. স্পেন
স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো (প্রায় ১ হাজার ৩০৬ টাকা)। মাসে গড় আয় প্রায় ১ হাজার ১১১ ইউরো (প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা)।
৮. জার্মানি
ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো (প্রায় ১ হাজার ৮০৮ টাকা)। এতে মাসে প্রায় ১ হাজার ১১১ ইউরো আয় হতে পারে (প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা)।
কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন৯. বেলজিয়াম
বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো (প্রায় ১ হাজার ৮০৮ টাকা)। মাসিক আয় প্রায় ১ হাজার ৫৩ ইউরো (প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা) হতে পারে।
১০. লুক্সেমবার্গ
শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো (প্রায় ২ হাজার ৫৩৯ টাকা)। মাসিক গড় আয় প্রায় ১ হাজার ৮০ ইউরো (প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা)।
সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য