অন্তঃসত্ত্বা অবস্থায় গাড়ি ধাওয়ার দৃশ্য, রেকর্ড গড়ল সামান্থার সেই সিনেমা

· Prothom Alo

মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন এই দক্ষিণি তারকা। এদিকে সিনেমাটি মুক্তির পরেই সামান্থা জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা; প্রথম সন্তানের মা হতে চলেছেন।

পরিচালক বি. ভি নন্দিনী রেড্ডি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই সামান্থা ছবির একটি গানের দৃশ্য ও একটি গাড়ি ধাওয়ার (কার চেজ) দৃশ্যের শুটিং সম্পন্ন করেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দিনী রেড্ডি জানান, ‘থাস্সাদিয়া’ গানের শুটিং চলাকালেই সামান্থা জানতে পারেন যে তিনি সন্তানসম্ভবা। গানটিতে ছিল নাচের বেশ জটিল কোরিওগ্রাফি। সেই সময় ছবির একটি কার চেজ দৃশ্যের শুটিংও বাকি ছিল। যদিও শারীরিকভাবে সবচেয়ে কঠিন অংশগুলোর বেশির ভাগ কাজ তখনই শেষ হয়ে গিয়েছিল।

Visit extonnews.click for more information.

পরিচালক বলেন, এরপর বাকি শুটিংয়ে সামান্থার স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
‘আমরা নিশ্চিত করেছি যেন তাঁর ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং পর্যাপ্ত বিরতি পান। গ্রীষ্ম শুরু হয়ে যাওয়ায় প্রচণ্ড রোদে শুটিং করিনি। আমরা সব ধরনের সতর্কতা নিয়েছিলাম, যাতে তিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়েন,’ বলেন নন্দিনী।

‘তিনি প্রকৃত অর্থেই সুপারস্টার’
পরিচালক নন্দিনী রেড্ডির মতে, সামান্থা শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি প্রকৃত অর্থেই একজন সুপারস্টার। তিনি বলেন, ‘অভিনয়, হাস্যরস, আবেগ, অ্যাকশন, নাচ—সব ক্ষেত্রেই তিনি অসাধারণ। আমরা তাঁকে তাঁর সেরা রূপে পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম। আমরা জানতাম, দর্শকের ভালোবাসাই ছবির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।’

‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার পোস্টার। ইনস্টাগ্রাম থেকে

নন্দিনী আরও যোগ করেন, ‘তাঁকে দেখতে ছোটখাটো মনে হলেও তাঁর কাঁধ খুবই শক্ত। বড় দায়িত্ব তিনি দারুণভাবে বহন করতে পারেন। শুটিংয়ের সময় আমাদের সবার একটাই লক্ষ্য ছিল—আমাদের নায়িকা সামান্থাকে যতটা সম্ভব উজ্জ্বলভাবে উপস্থাপন করা। সবাই সেই লক্ষ্য নিয়ে কাজ করেছিল, তাই পুরো অভিজ্ঞতাই ছিল আনন্দের।’

কঠিন সময় পেরিয়ে প্রত্যাবর্তন
২০২১ সালের পর এটিই সামান্থার প্রথম বড় বক্স অফিস সাফল্য। স্বামী নাগা চৈত্যনের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর শরীরে ধরা পড়ে মায়োসাইটিস। অসুস্থতার কারণে কিছুদিন অভিনয় থেকে বিরত থাকেন তিনি।
পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ‘শকুন্তলম’ ও ‘খুশি’ প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে অসুস্থতা ও পরে গর্ভাবস্থার মধ্যেও তিনি কাজ চালিয়ে গেছেন।

সামান্থার নতুন রেকর্ড, ৯ দিনে কত আয় করল সেই সিনেমা

বক্স অফিসে নতুন রেকর্ড
‘মা ইনতি’ বাঙ্গারাম ইতিমধ্যে তেলেগু সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা নারীকেন্দ্রিক ছবির রেকর্ড গড়েছে।

বিশ্বব্যাপী ছবিটির আয় ৮০ কোটির বেশি রুপিতে পৌঁছেছে, যা আনুশকা শেঠি অভিনীত ২০০৯ সালের জনপ্রিয় হরর-ফ্যান্টাসি ‘অরুন্ধতী’র ৭০ কোটি রুপির আয়কে ছাড়িয়ে গেছে।

সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

প্রায় ২০ কোটি রুপি বাজেটে সামান্থার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি নির্মাণ করে। গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির আগেই স্যাটেলাইট ও ডিজিটালসহ বিভিন্ন নন-থিয়েট্রিক্যাল স্বত্ব বিক্রি করে নির্মাণ ব্যয়ের বড় অংশ উঠে এসেছিল বলে জানিয়েছেন নির্মাতারা।
২০২৫ সালে পরিচালক-লেখক রাজ নিধিমুরুকে বিয়ে করেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই মাতৃত্বকালীন বিরতি নেবেন তিনি।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source