আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স ব্যাংককে, অংশ নিলেন দেশসেরা রিটেইলাররা
· Prothom Alo

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলে আয়োজিত ‘বন্ধুত্বের বন্ধন’ শীর্ষক কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা ৮২ জন রিটেইলার অংশ নেন।
Visit tr-sport.click for more information.
কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশন্স ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘আকিজ সিমেন্টের আজকের এই অবস্থান সম্ভব হয়েছে আমাদের রিটেইলারদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও সহযোগিতার কারণে। এই সম্পর্ককে আমরা সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণশিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।’
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, ‘আকিজ রিসোর্স সব সময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব।’
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ।