রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল?

· Prothom Alo

ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়াসহ অপরাধীদের বিচার ও শাস্তির নির্দেশ পেয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে হাজারো রোহিঙ্গা হত্যা ও বিতাড়নের দায়ে আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।

Visit bettingx.club for more information.

আদালত ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী জেনোসাইডের সংজ্ঞা পরিবর্তন করেননি, যেখানে কোনো জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় প্রমাণ করতে হয়। তবে ব্যক্তির বদলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটি প্রমাণ করার পথ অনেকটা সহজ করে দিয়েছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলবিরোধী পরবর্তী রাষ্ট্রীয় দায়বদ্ধতার মামলার জন্য এক শক্তিশালী নজির তৈরি হলো।

জেনোসাইড প্রমাণ করা এমনিতেই দুঃসাধ্য। বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার হলে, ফিলিস্তিনিদের ‘জাতিগত পরিচয়ের কারণে’ হত্যার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা কঠিন হতো। কারণ, তিনি হামাসকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে নির্মূল করার কথা বারবার বলে আসছেন। মিয়ানমারও একই যুক্তিতে দাবি করেছিল যে তারা সন্ত্রাসীদের দমনে অভিযান চালিয়েছে। কিন্তু আদালত সংঘাতের ইতিহাস ও নিজস্ব তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষের প্রমাণ খুঁজে পেয়েছেন।

একজন ব্যক্তির মনের অভিপ্রায় বোঝা কঠিন, কিন্তু রাষ্ট্রের ‘মন’ বুঝতে আদালতকে বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনা করতে হয়—যেমন অতীতের নৃশংসতা, সরকারের পূর্ববর্তী আচরণ, বর্ণবাদী বৈষম্যমূলক আইন প্রণয়ন এবং মন্ত্রীদের বিদ্বেষমূলক বক্তব্য। এসব দিক থেকে ইসরায়েল বেশ নাজুক অবস্থানে রয়েছে।

যদিও আদালত বলেছেন যে রাষ্ট্রের বিরুদ্ধে প্রমাণ ‘সম্পূর্ণ অকাট্য’ হতে হবে, তবে এই দায়বদ্ধতা সরাসরি প্রমাণের বদলে পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত থেকে অনুমান বা সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রমাণের মধ্যে রয়েছে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস এবং এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু।  

মিয়ানমারের নৃশংসতা যেভাবে আদালত বিশ্লেষণ করেছেন, তা ইসরায়েলকেও অস্বস্তিতে ফেলবে। জেনোসাইডের অভিপ্রায় প্রমাণে আদালত শিশুহত্যাকে গুরুত্ব দিয়েছেন।

মিয়ানমারের নৃশংসতা যেভাবে আদালত বিশ্লেষণ করেছেন, তা ইসরায়েলকেও অস্বস্তিতে ফেলবে। জেনোসাইডের অভিপ্রায় প্রমাণে আদালত শিশুহত্যাকে গুরুত্ব দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত বলেছেন যে রাষ্ট্রীয় পদক্ষেপের একাধিক উদ্দেশ্য থাকতে পারে—যদি এর মধ্যে জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ থাকে, তবে তা জেনোসাইড হিসেবে বিবেচিত হতে পারে।

রাষ্ট্রকে অভিযুক্ত করার বাড়তি সুবিধা হলো, মিয়ানমারের মতো ইসরায়েলকেও ক্ষতিপূরণ, পুনর্গঠনের ব্যয় বহন, শরণার্থীদের ফিরিয়ে আনা এবং দায়ী রাজনীতিবিদ ও সেনা কমান্ডারদের বিচারের নির্দেশ দেওয়া সম্ভব। তবে এই আদেশ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কনভেনশনে ১৫৪টি স্বাক্ষরকারী রাষ্ট্র থাকলেও কেবল ব্রিটেনই মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করে দায় সেরেছে।

অত্যন্ত পরিহাসের বিষয় হলো, মিয়ানমারের রায়ের দিনেই পুতিন, ট্রাম্প ও সি শেনজেনে বৈঠক করে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির পক্ষে মত দিয়েছেন।  

এই ত্রয়ী যেকোনো আন্তর্জাতিক ন্যায়বিচারের বিরোধী এবং ট্রাম্প ইতিমধ্যে আইসিসির বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সংস্থাটি অকার্যকর করার প্রক্রিয়া শুরু করেছেন।  

সম্ভবত ২০২৮ সালে আইসিজে ইসরায়েলকেও জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত করতে পারেন। ট্রাম্প ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তাতে ভেটো দেবে। কিন্তু জাতিসংঘের প্রয়োগ ব্যবস্থার এই দুর্বলতা আইসিজের রায়কে অর্থহীন করে না। 

● জিওফ্রে রবার্টসন জাতিসংঘের আপিল আদালতের একজন বিচারক 

 দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

Read full story at source