বক, পানকৌড়ি, পানচিল—এমন জলচর পাখির সংখ্যা কোন জেলায় কত

· Prothom Alo

নওগাঁর মহাদেবপুর উপজেলার আলীদেওয়ানা গ্রামে বসতভিটার গাছ আর বাঁশঝাড়ে প্রতিবছর বাসা বাঁধে নানা প্রজাতির জলচর পাখি। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে তাদের প্রজনন ও ছানা বড় করার পালা। দুই দশক ধরে এসব পাখি রক্ষা করছেন গ্রামের মানুষ। দেশের চার বিভাগের ২৪ জেলার প্রজনন এলাকা নিয়ে এক গবেষণায়ও সবচেয়ে বেশি জলচর পাখি পাওয়া গেছে নওগাঁয়।

গবেষণায় নওগাঁয় ১২ প্রজাতির ২৫ হাজার ৭৪১টি পাখি পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গো-বক। পাখির সংখ্যায় দ্বিতীয় সিলেট, সেখানে ছয় প্রজাতির পাখি পাওয়া গেছে ১৮ হাজার ৩৮২টি। সিলেটেও সবচেয়ে বেশি গো-বক। তৃতীয় অবস্থানে থাকা নেত্রকোনায় সাত প্রজাতির পাখির সংখ্যা ১৭ হাজার ৭৪৮। সবচেয়ে কম পাখি পাওয়া গেছে জামালপুরে—পাঁচ প্রজাতির মাত্র ৪৪০টি।

Visit extonnews.click for more information.

বন বিভাগের উদ্যোগে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের এসব জেলায় গবেষণাটি করা হয়। প্রজনন কলোনি বা এলাকায় ১৬ প্রজাতির মোট ১ লাখ ৭১ হাজার ৫৫২টি জলচর পাখি পাওয়া গেছে। এসব জেলায় পাখির বাসা আছে ৮২ হাজার ৮৬। গবেষণায় পাখির সংখ্যা ও বিস্তারের পাশাপাশি তাদের আবাসস্থল, প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের কারণে সৃষ্ট হুমকির চিত্রও উঠে এসেছে।

আকাশ নীড়ে পাখিদের ঠিকানা

নওগাঁর আলীদেওয়ানা গ্রামে পাখি রক্ষায় গড়ে উঠেছে একটি সংরক্ষণ কমিটি। কমিটির সভাপতি নির্মল বর্মণ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০ বছর ধরে আমাদের এ ছোট গ্রামে পাখিদের আশ্রয় দিয়ে আসছি। গ্রামের সবাই দায়িত্বের সঙ্গে এসব পাখি রক্ষা করে।’ বন্য প্রাণী সংরক্ষণে অবদানের জন্য ২০১৮ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

গবেষণায় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি পাওয়া গেছে গো-বক। এরপর রয়েছে ছোট পানকৌড়ি ও শামুকখোল। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পাখি পাওয়া গেছে রাজশাহীতে। এরপর যথাক্রমে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ।

গবেষণাটি করেছে বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টার। এটি গাজীপুরে অবস্থিত বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র। বিশ্বব্যাংকের অর্থায়নে জলচর পাখির বিচরণ ও সংরক্ষণ নিয়ে ‘দ্য স্ট্যাটাস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজারভেশন অব কলোনিয়াল ওয়াটারবার্ডস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার কাজটি পরিচালনা করেছেন সেন্টারের পাখিবিদ আল্লামা শিবলী সাদিক।

প্রথম পর্যায়ের গবেষণাটি প্রকাশিত হয়েছে ২০২৫ সালের জুন মাসে। বর্তমানে গবেষণার পরবর্তী ধাপের কাজ চলছে। শিবলী সাদিক প্রথম আলোকে বলেন, নওগাঁয় গবেষণার সময় তাঁরা পেশাদার পাখিশিকারি পাননি। সেখানে পাখির প্রতি দরদ আছে, এমন মানুষের দেখা বেশি পেয়েছেন। স্থানীয় মানুষের এই ভূমিকা পাখির আশ্রয় রক্ষায় সহায়তা করছে বলে মনে করেন তিনি।

গবেষকেরা পর্যবেক্ষণ করেছেন, প্রজনন মৌসুমে পাখিরা একই গাছে ফিরে আসে। গাছ কেটে ফেলা না হলে বা বড় কোনো বিঘ্ন না ঘটলে এসব স্থানেই তারা আবার বাসা বাঁধে। ফলে শুধু পাখি নয়, তাদের বাসা বাঁধার গাছ এবং আশপাশের পরিবেশ রক্ষা করাও জরুরি।
এলাকাটিতে কেন শত শত টিয়া পাখি আশ্রয় নিয়েছে

পাখির সংসার

দলবদ্ধভাবে প্রজনন করে এমন জলচর পাখি নির্দিষ্ট স্থানে একসঙ্গে বাসা বাঁধে। এসব প্রজননস্থলকে বলা হয় কলোনি। কোনো কলোনিতে কয়েক জোড়া, আবার কোনো কলোনিতে কয়েক শ থেকে কয়েক হাজার পাখি থাকে।

গবেষণায় দেখা গেছে, ধানখেতের কাছাকাছি গাছে পাখিরা বেশি প্রজনন কলোনি গড়ে তোলে। জলাভূমি, কৃষিজমি ও বসতবাড়ির আশপাশেও তাদের কলোনি রয়েছে। বাসা বাঁধার গাছগুলোর বড় অংশই ব্যক্তিগত মালিকানার জমিতে।

গবেষকেরা পর্যবেক্ষণ করেছেন, প্রজনন মৌসুমে পাখিরা একই গাছে ফিরে আসে। গাছ কেটে ফেলা না হলে বা বড় কোনো বিঘ্ন না ঘটলে এসব স্থানেই তারা আবার বাসা বাঁধে। ফলে শুধু পাখি নয়, তাদের বাসা বাঁধার গাছ এবং আশপাশের পরিবেশ রক্ষা করাও জরুরি।

গবেষণাটির তত্ত্বাবধান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ জলাভূমিসমৃদ্ধ দেশ। জলাভূমির বাস্তুতন্ত্র ঠিক রাখতে এসব জলচর পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণায় পাখির সংখ্যা, কলোনি ও হুমকির যে চিত্র উঠে এসেছে, তা গুরুত্বের সঙ্গে নিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রয়েছে মানুষের কারণে সৃষ্ট হুমকি। বাসা ধ্বংস, ডিম ও ছানা নিয়ে যাওয়া, পূর্ণবয়স্ক পাখি হত্যা এবং বিষপ্রয়োগের ঘটনা উঠে এসেছে গবেষণায়। বাসা বাঁধার গাছ কেটে ফেলাও পাখিদের আবাস হারানোর বড় কারণ।
কাকের ডাকে সন্ধ্যা নামে আন্ধারমানিক গ্রামে

ঝড় ও মানুষের হুমকি

প্রজনন মৌসুমে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে পাখির কলোনিগুলো। গবেষকেরা দেখেছেন, ঝড়ে বাসা থেকে ছানা ছিটকে পড়ে। বজ্রপাত ও শিলাবৃষ্টিতেও কলোনি ক্ষতিগ্রস্ত হয়।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রয়েছে মানুষের কারণে সৃষ্ট হুমকি। বাসা ধ্বংস, ডিম ও ছানা নিয়ে যাওয়া, পূর্ণবয়স্ক পাখি হত্যা এবং বিষপ্রয়োগের ঘটনা উঠে এসেছে গবেষণায়। বাসা বাঁধার গাছ কেটে ফেলাও পাখিদের আবাস হারানোর বড় কারণ।

ওয়াইল্ডলাইফ সেন্টারের পাখিবিদ শিবলী সাদিক বলেন, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুরের বিভিন্ন স্থানে শিকার ও বিষপ্রয়োগসহ নানা ঝুঁকিতে রয়েছে জলচর পাখি। এসব এলাকায় পাখি রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

যাঁরা পাখি রক্ষা করছেন, তাঁদের আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছেন গবেষণা-সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, পাখির বিষ্ঠায় ফসল ও ঘরের টিনের চালের ক্ষতি হয়। সরকার সহায়তা দিলে স্থানীয় মানুষ পাখি রক্ষায় আরও উৎসাহিত হবেন।
পাখি সব করে রব

বিষ প্রয়োগের ঝুঁকি সিলেটে

জলচর পাখির প্রজনন কলোনি রক্ষায় স্থানীয় মানুষের ভূমিকা ও অভিজ্ঞতার বিষয়টি উঠে এসেছে আলাদা একটি গবেষণায়। বকজাতীয় জলচর পাখি নিয়ে ‘ল্যান্ডওনার পারসেপশনস অব হেরনরি কনজারভেশন ইন হিউম্যান-ডমিনেটেড ওয়েটল্যান্ডস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি এ বছর ২২ জুন ইকোলজি অ্যান্ড ইভাল্যুশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির সামিউল মোহসিনিন ও শের এ আফগান, ওয়াইল্ডলাইফ সেন্টারের পাখিবিদ শিবলী সাদিক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের রিমা আকতার।

গবেষণায় রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২৩৫টি সক্রিয় প্রজনন কলোনির চিত্র উঠে এসেছে। পাশাপাশি গবেষকেরা এসব পাখির কলোনির আশপাশের ২ হাজার ৫৫৫ জন ভূমিমালিকের সঙ্গে দলগত আলোচনা করেছেন। এসব কলোনির ৫০০ মিটারের মধ্যে ভূমিমালিকেরা থাকেন। পাখিকে আশ্রয় দেওয়ার কারণ, এতে তাঁদের কী সমস্যা হয়, পাখির প্রতি কী ধরনের হুমকি রয়েছে এবং সংরক্ষণে তাঁরা কী সহায়তা চান—এসব বিষয়ে মতামত নেওয়া হয়।

গবেষণায় পাখির আবাসস্থল ধ্বংস, শিকার, বিষ প্রয়োগ এবং ডিম-ছানা নিয়ে যাওয়ার হুমকি মূল্যায়ন করা হয়েছে। অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, বিষ প্রয়োগের মাত্রা ১০৫টি কলোনিতে উচ্চ এবং ৬৬টিতে ছিল অতি উচ্চ।

বিষ প্রয়োগের উপস্থিতি ও তীব্রতা মিলিয়ে গবেষকেরা একটি সূচক তৈরি করেন। এই সূচকে বিষ প্রয়োগের ঝুঁকি সবচেয়ে বেশি পাওয়া গেছে সিলেট বিভাগে। সর্বোচ্চ সম্ভাব্য মাত্রার তুলনায় সেখানে এই সূচক ৭৮ দশমিক ৭ শতাংশ। রাজশাহীতে তা ৭১ দশমিক ৯, রংপুরে ৬৮ দশমিক ৬ এবং ময়মনসিংহে ৬০ দশমিক ৯ শতাংশ।

ইনাম আল হক, পাখিবিশারদ এসব পাখি দীর্ঘদিন ধরেই মানুষের বসতভিটায় বাসা বেঁধে আসছে। এখন গাছ কমছে, ঘরবাড়ি বাড়ছে। তাই পাখির আবাস রক্ষায় সচেতনতা বাড়ানো প্রয়োজন। এক দশক আগে পাখিদের আশ্রয় দেওয়া ব্যক্তিদের সরকার সম্মাননা দিয়েছিল। আবারও এমন উদ্যোগ নিলে মানুষ উৎসাহিত হবেন।একটি ইউক্যালিপটাসগাছ ও শামুকখোল পাখিগুলো

আশ্রয়দাতাদের প্রণোদনা

পাখির কলোনি থাকায় স্থানীয় মানুষকে নানা সমস্যা সহ্য করতে হয়। গবেষণায় সবচেয়ে বেশি উঠে এসেছে পাখির বিষ্ঠার দুর্গন্ধের কথা। পাশাপাশি ফসল, ঘরের চাল ও আশপাশের জায়গা নোংরা হওয়াসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

তারপরও মানবিক বিবেচনা, পরিবেশের উপকার এবং সামাজিক স্বীকৃতির মতো কারণে স্থানীয় মানুষ পাখির কলোনি রক্ষা করেন। তবে এসব সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত থাকলে পাখিকে আশ্রয় দেওয়ার আগ্রহ কমে যেতে পারে বলে গবেষণায় সতর্ক করা হয়েছে।

বকজাতীয় জলচর পাখি নিয়ে গবেষণার আওতায় থাকা ২৩৫টি কলোনির মধ্যে ২১১টির আলোচনায় আর্থিক ক্ষতিপূরণের পক্ষে মত এসেছে। পাশাপাশি আবাসস্থল রক্ষা, সচেতনতামূলক কর্মসূচি ও পাখি সংরক্ষণের সাইনবোর্ড স্থাপনের মতো উদ্যোগ চেয়েছেন স্থানীয় মানুষ।

যাঁরা পাখি রক্ষা করছেন, তাঁদের আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছেন গবেষণা-সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, পাখির বিষ্ঠায় ফসল ও ঘরের টিনের চালের ক্ষতি হয়। সরকার সহায়তা দিলে স্থানীয় মানুষ পাখি রক্ষায় আরও উৎসাহিত হবেন।

পাখিবিশারদ ইনাম আল হক প্রথম আলোকে বলেন, এসব পাখি দীর্ঘদিন ধরেই মানুষের বসতভিটায় বাসা বেঁধে আসছে। এখন গাছ কমছে, ঘরবাড়ি বাড়ছে। তাই পাখির আবাস রক্ষায় সচেতনতা বাড়ানো প্রয়োজন। এক দশক আগে পাখিদের আশ্রয় দেওয়া ব্যক্তিদের সরকার সম্মাননা দিয়েছিল। আবারও এমন উদ্যোগ নিলে মানুষ উৎসাহিত হবেন বলে মনে করেন তিনি।

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’

Read full story at source