বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং

· Prothom Alo

ক্রাইস্টচার্চ টেস্টেও ভারতের দলে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। ভারত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যথারীতি ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ মোহাম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’

Visit casino-promo.biz for more information.

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে কাইফের কথাগুলো কি নতুন করে ভাবাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে? সম্ভাবনা কম। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের বোলিং বিশ্লেষণ করলে সিরাজকে নিয়ে প্রশ্নটা আরও জোরালো হয়। ৫ উইকেটে ২৪৬ রান তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের চার পেসারের আক্রমণে একমাত্র আকাশ দীপই নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছেন। বাকিদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।

শুরুতে তো ভারতীয় পেসারদের পাত্তাই দেননি নিউজিল্যান্ডের দুই ওপেনার। ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন তাঁরা। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়েকে হারায় স্বাগতিকেরা।

দ্বিতীয় সেশনে অবশ্য একটু স্বস্তি ফিরেছিল ভারতীয় শিবিরে। ১১০ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেই ধসের মূল কারিগর আকাশ দীপ। শূন্য রানে ৩ উইকেট পড়ার সেই ছোট্ট বিপর্যয়ে একাই ২ উইকেট নেন তিনি। অন্য উইকেটটি অংশুল কম্বোজের। কিন্তু এরপর আবার ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে প্রথম দিনে উইকেট পাননি যশপ্রীত বুমরা

পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল যোগ করেন ৭৪ রান। এরপর ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসের অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত ব্লান্ডেল। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম আউট হয়েছেন ৫৯ রান করে। ভারতের দুশ্চিন্তার আরেক নাম যশপ্রীত বুমরা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসার আজ ১৯ ওভার, অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা।

চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত

এখানেই আবার সামনে চলে আসে সিরাজের নাম। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সিরাজেরই। ১১ ম্যাচে তাঁর শিকার ৪৩ উইকেট। এমন একজন পেসারকে বাইরে রেখে বুমরার ওপর বাড়তি দায়িত্ব চাপানোর সিদ্ধান্ত কতটা যৌক্তিক, সেই প্রশ্ন উঠতেই পারে।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ব্যক্তিগত একটি রেকর্ডও গড়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। ২০২৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে ক্যারিয়ারের প্রতিটি ম্যাচই খেলেছেন ভিন্ন ভিন্ন ভেন্যুতে। ক্রাইস্টচার্চে খেলতে নেমে সেই ধারার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ।

ক্যারিয়ারের ৫০তম টেস্টে ফিফটি তুলে নেন ব্লান্ডেল

এ পথে শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডও পেছনে ফেলেছেন জয়সোয়াল। ক্যারিয়ারের প্রথম ৩২টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার রেকর্ড ছিল শচীনের। সেটি ভেঙে জয়সোয়াল এখন ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বর্তমানে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার মাঞ্জরেকারও ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট খেলেছিলেন ৩৩টি ভিন্ন ভেন্যুতে। অর্থাৎ টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ৩৩ ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড এখন মাঞ্জরেকার ও জয়সোয়ালের।

এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ

Read full story at source