ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে: ট্রাম্প
· Prothom Alo

ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
Visit lebandit.lat for more information.
ইরানের সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্র) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের আছে।’
ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। আর এমন পরিস্থিতিতে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।
তবে ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল আমাদের দরকার নেই। আমাদের প্রয়োজন মধ্যপ্রাচ্যে শান্তি।’
ইরানের শীর্ষ নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমি তাঁদের চিনেছি। খোলাখুলি বললে, তাঁরা উন্মাদ। তাঁরা সত্যিই উন্মাদ। এ কারণেই আমরা তাঁদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’
আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচিট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যেতে হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন।
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি