সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে
ঢাকা-চট্টগ্রাম পথে ‘মেগা’ প্রকল্প নিতে যাচ্ছে সরকার। লক্ষ্য, বিদ্যমান মহাসড়কটিকে প্রবেশ–নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর। প্রায় আড়াই শ কিলোমিটারের মহাসড়কটি কোথাও উড়ালপথে, কোথাও হবে মাটিতে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মহাসড়কে প্রবেশ করতে পারবে না। বিস্তারিত পড়ুন...
Visit turconews.click for more information.
দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। বিস্তারিত পড়ুন...
বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, শীর্ষে থাকবে কোন দেশ
প্রতীকী ছবি: ম্যাগনিফিকবিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন...
মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল
বীর মুক্তিযোদ্ধা, মোহামেডানের সাদা-কালো জার্সির মহাতারকা এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদবাংলাদেশের ফুটবলে কত গল্প! সোনালি দিনগুলোর সেই আনন্দ-বেদনার গল্পগুলো আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো অজানা। এ দেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের তেমনই সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। বিস্তারিত পড়ুন...
মৌসুমী–ওমর সানী তিন বছর ধরে দুই দেশে, নেপথ্যে কী
মৌসুমী ও ওমর সানীতিন বছরের বেশি সময় ধরে দুই দেশে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। দীর্ঘ এই দূরত্ব নিয়ে মাঝেমধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। তবে প্রথম আলোর সঙ্গে বিভিন্ন সময়ে আলাপে দুজনেই জানিয়েছেন এত দীর্ঘ সময় তাঁদের দুই দেশে থাকার কারণ। বিস্তারিত পড়ুন...