বন বিভাগের অপেক্ষা করতে করতে নিজেই কুমির ধরলেন নারী!

· Prothom Alo

ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে বন বিভাগের লোকজনের অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হয়ে পরে নিজেরাই কুমির ধরেছেন এক দম্পতি। এরপর কুমিরটি দুই হাতে কোলে করে বন কর্মকর্তাদের কাছে নিয়ে গেছেন স্ত্রী।

কৃষক লাকপত যাদব ও তাঁর স্ত্রী থাকেন মধ্যপ্রদেশের জব্বলপুরের খামারিয়া থানার সুনপুর ঘানা গ্রামে। সম্প্রতি গ্রামের পুকুরে হঠাৎ একটি কুমির দেখা যায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিরটি চার ফুট লম্বা।

Visit afnews.co.za for more information.

‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্ক

লাকপত যাদব বন বিভাগকে খবর দেন। কিন্তু কেউ আসেনি। অপেক্ষা করে করে যখন কোনো সাড়া মিলল না, তখন স্বামী-স্ত্রী ঠিক করলেন, নিজেরাই কিছু একটা করবেন। সেই মোতাবেক তাঁরা পুকুরে জাল পাতেন। জালে আটকা পড়ে কুমিরটি। এরপর লাকপতের স্ত্রী কুমিরটিকে নিজের হাতে তুলে নেন। সেটিকে কোলে করেই নিয়ে যান বন বিভাগের কর্মীদের কাছে।

Read full story at source