২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি
· Prothom Alo

২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন। দুই ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্র ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।
Visit bettingx.bond for more information.
এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগএর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তালিকা অনুমোদন দেওয়া হয়।
*সরকারি ছুটির তালিকা দেখুন এখানে
মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন