সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৩ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পিন্টুর বোন, নিউটনের স্ত্রী—ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক উত্থানের গল্প
স্পিকারের সঙ্গে আলোচনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার দুপুরেস্বামী খুন হওয়ার পর তাঁর ওয়ার্ডেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন ফেরদৌসী আহমেদ ওরফে মিষ্টি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের সেই উপনির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেন কমিশনার হিসেবে। এর আগে কলেজে ছাত্রদলের রাজনীতি ও ছাত্র সংসদের নেতৃত্বে ছিলেন। পরে মহানগর বিএনপির দায়িত্ব পান। চলতি বছরের মে মাসে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে আসেন তিনি। বিস্তারিত পড়ুন...
Visit asg-reflektory.pl for more information.
২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়, নেপথ্যে কী কী ছিল
২০০১ সালের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রথম আলোর প্রতিবেদন১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরেছিল আওয়ামী লীগ। কিন্তু ১৯৯৬-২০০১ মেয়াদের সেই সরকারের শেষ দিকে আওয়ামী লীগের শাসন নিয়ে আলোচনায় বড় জায়গা করে নেয় সন্ত্রাসের নানা ঘটনা। সেই বাস্তবতার মধ্যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট। বিস্তারিত পড়ুন...
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
মেজর (অব.) আখতারুজ্জামানসেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আখতারুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। বিস্তারিত পড়ুন...
আমি জানতাম, উড়োজাহাজটি ভেঙে পড়ছে: ককপিটে তাঁর ওপর আক্রমণ নিয়ে বললেন ফ্লাইদুবাইয়ের পাইলট
ভিডিও কলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন পাইলট স্মিথ মছারসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই ফ্লাইটে সহকারী পাইলটের (কো-পাইলট) হামলায় আহত ভারতীয় পাইলট স্মিথ মছার আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এ সময় তিনি সেই নাটকীয় হামলা এবং সাহায্যের জন্য ককপিটের দরজা খোলার তাঁর সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেছেন। বিস্তারিত পড়ুন...
চীন যেভাবে বিশ্বের সোনার পরাশক্তিতে পরিণত হলো
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে চীন বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেআজ চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ (বা ১৩০ মেট্রিক টন) আসে এই কম আকরিকমানের ক্ষেত্রগুলো থেকে। পিওএক্স প্রযুক্তি চীনকে সোনা উৎপাদনে শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে, যেখানে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়া থেকে তারা অনেক এগিয়ে এবং সপ্তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণ উৎপাদন করছে। বিস্তারিত পড়ুন...