ফুটবলের টানে রতিরামপুর মাঠে মানুষের ঢল
· Prothom Alo
রতিরামপুর মাঠ ঘিরে তখন উৎসবের আমেজ। চারদিকে ফুটবলপ্রেমী মানুষের ভিড়। গ্যালারি না থাকায় কেউ দাঁড়িয়ে, কেউ ছাদে বসে দেখছেন খেলা। মাঠের সীমানা ছাড়িয়ে দর্শকের উচ্ছ্বাস, বিরতিতে খুদে দর্শকদের ফুটবল খেলা আর মাঠের পাশে অস্থায়ী দোকান—সব মিলিয়ে জমে উঠেছিল মাস্টার্স কাপের ফাইনাল। ২ অক্টোবর বিকেলে রংপুর সদর উপজেলার রতিরামপুর মাঠে এই ফুটবল ম্যাচ ঘিরে এমনই প্রাণচাঞ্চল্য দেখা যায়।
Visit asg-reflektory.pl for more information.
রতিরামপুর মাঠের চারপাশে ফুটবলপ্রেমী মানুষের ভিড় মাঠের পাশে পুরস্কার বিতরণী মঞ্চে বসে আছেন অতিথিরা ফাইনাল ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়েরাখেলার উত্তেজনায় সাইডলাইন পেরিয়ে মাঠের কাছাকাছি চলে এসেছেন দর্শকেরা দর্শকদের জন্য পলিথিনে পানি নিয়ে এসেছেন এক স্বেচ্ছাসেবক পলিথিনে করে দেওয়া পানি পান করছেন তৃষ্ণার্ত এক দর্শক মাঠের উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করছেন দর্শকেরাজায়গা না পেয়ে ছাদে বসেও খেলা দেখছেন কয়েকজন দর্শক ফুটবল ম্যাচ ঘিরে মাঠের পাশে বসেছে অস্থায়ী দোকানপাট।বিরতিতে মাঠের এক পাশে ফুটবল নিয়ে খেলায় মেতেছে খুদে দর্শকেরা