ফান্ডেডনেক্সট জিতল মধ্যপ্রাচ্যের ফিনটেক পুরস্কার
· Prothom Alo

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট আন্তর্জাতিক স্বীকৃতি ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে। ব্যবসায় সাময়িকী এন্টারপ্রেনিউরের মধ্যপ্রাচ্য সংস্করণ ‘এন্টারপ্রেনিউর মিডল ইস্ট’ এই পুরস্কার দিয়েছে। দুবাইভিত্তিক এই সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের ‘এন্টারপ্রেনিউর’ ম্যাগাজিনের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে মধ্যপ্রাচ্যের ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনসংক্রান্ত সংবাদ প্রকাশ করে।
Visit bettingx.bond for more information.
গত ১৭ সেপ্টেম্বর দুবাইয়ের আল হাবতুর প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ অফিসার ডানা ম্যাসি ও চিফ লিগ্যাল অফিসার আনাক্লদিয়া ফিলাদোরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় আজ সকালে প্রথম আলোকে সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ‘বিশ্বজুড়ে বহু দক্ষ ট্রেডার থাকলেও সঠিক মূলধনের অভাবে তাঁরা নিজেদের কৌশল কাজে লাগাতে পারেন না। সেই আর্থিক ব্যবধান ঘোচাতেই ফান্ডেডনেক্সটের জন্ম। প্ল্যাটফর্মটিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
ফিনটেক পুরস্কার হাতে সৈয়দ আবদুল্লাহ জায়েদ২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট মূলত নেক্সট ভেঞ্চারসের ফ্ল্যাগশিপ পণ্য। বর্তমানে বিশ্বজুড়ে ১৭০টির বেশি দেশে বিস্তৃত তাদের সেবা। নেক্সট ভেঞ্চারসের অধীন এফএনমার্কেটস নামের একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও আছে। সংযুক্ত আরব–আমিরাতে মূল সদর দপ্তর হলেও মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় রয়েছে আঞ্চলিক কার্যক্রম বা অপারেশনাল হাব। আর মূল ব্যাক-অফিস হাব হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশ।
বাংলাদেশে নেক্সট বাংলাদেশ লিমিটেড পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পাশাপাশি নেক্সট ভেঞ্চারস ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিও অর্জন করেছে।
২০২৬ সালের জুনে প্রকাশিত ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০ (মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চল) তালিকায় ২০০টির বেশি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল ফান্ডেডনেক্সট। ফিনটেক শ্রেণিতে এটিই ছিল তালিকার সর্বোচ্চ স্থান অর্জনকারী প্রতিষ্ঠান। ডেলয়েটের ইএমইএ টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১১তম, যেখানে চার বছরে ফান্ডেডনেক্সটের রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখ করা হয় ৪ হাজার ৫৫৩ দশমিক ২ শতাংশ। এর আগে ২০২৫ সালের ফাইন্যান্স ম্যাগনেটস পুরস্কারে এটি ‘গ্লোবাল প্রপ ফার্ম অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিল।