মস্তিষ্ক কি নিজেই নিজের ডাক্তারি করতে পারে

· Prothom Alo

কোনো কোনো ক্ষেত্রে পারে। অবশ্য হাত-পা বা অন্য কোনো অঙ্গে ছোটখাটো ব্যথা স্বাভাবিক প্রক্রিয়ায় সারিয়ে নেওয়ার উপায় শরীরের মধ্যেই থাকে। সে অর্থে শরীর বেশ কিছু ক্ষেত্রে নিজের ডাক্তারি নিজেই করে। কিন্তু মস্তিষ্কের বিষয় ভিন্ন। মাথায় সামান্য আঘাতেই মানুষ জ্ঞান হারায়। তার পরও কিছু ক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নেওয়ার নিজস্ব ব্যবস্থা মস্তিষ্কের রয়েছে। এখন পর্যন্ত মস্তিষ্কের কাজ সম্পর্কে বিজ্ঞানীদের জানার পরিধি খুব সীমিত।

Visit asg-reflektory.pl for more information.

আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এমআরআই, ইইজি বা অন্য কোনো উপায়ে মস্তিষ্কের কাজের ধারা সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, তা সাগরের একবিন্দু পানির মতো। মস্তিষ্কের কাজ খুবই জটিল। এর রয়েছে প্রায় ১০ হাজার কোটি নিউরন। এগুলো বৈদ্যুতিকভাবে সক্রিয় কোষ। প্রতিটি নিউরন তার চারপাশের হাজার হাজার নিউরনের সঙ্গে যুক্ত। নিউরনগুলো ত্বরিত প্রবাহের ছোট ছোট বর্তনীর মাধ্যমে সংকেত আদান-প্রদান করে। এই সংকেতগুলো রাসায়নিক সংকেতে রূপান্তরিত হয়ে অন্য নিউরনগুলোর সঙ্গে সেতুবন্ধন তৈরি করে। মস্তিষ্কের বিভিন্ন অংশ নির্দিষ্ট কাজের দায়িত্ব পালন করে।

মানসিক চাপে থাকলে মস্তিষ্ক শান্ত করতে পারে গান
মস্তিষ্কের কাজ খুবই জটিল। এর রয়েছে প্রায় ১০ হাজার কোটি নিউরন। এগুলো বৈদ্যুতিকভাবে সক্রিয় কোষ। প্রতিটি নিউরন তার চারপাশের হাজার হাজার নিউরনের সঙ্গে যুক্ত।

কিন্তু কোনো আঘাতে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বা অস্ত্রোপচারের মাধ্যমে অংশবিশেষ অপসারণ করা হলে মস্তিষ্কের কোষগুলো ক্ষেত্রবিশেষে নিজেরাই নিউরনের সংযোগগুলোর পুনর্বিন্যাস করে কাজের দায়িত্ব পুনর্বণ্টন করে নেয়। এ কারণে মস্তিষ্কের ছোটখাটো ক্ষতি হলেও কাজ চালিয়ে নেওয়া যায়। মস্তিষ্কের কোনো সমস্যার কারণে জটিল রোগ হয়, যেমন আলঝেইমার, পারকিনসন্স বা হানটিংটনস ডিজিজ, ব্রেইন টিউমার, অটিজম, ডিমেনশিয়া, প্যারালাইসিস প্রভৃতি। কিন্তু মস্তিষ্কের কাজের ধারা সম্পর্কে বিজ্ঞানীরা প্রায় অন্ধকারে বলে এর প্রতিকারের সুনির্দিষ্ট উপায় এখনো আবিষ্কার করা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্নায়ুবিজ্ঞান গবেষণার জন্য ৩০০ কোটি ডলার বিনিয়োগের একটি পরিকল্পনা নিয়েছেন। আগামী কয়েক বছরে হয়তো মস্তিষ্কের কাজের ধারা সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। নিউইয়র্ক টাইমস পত্রিকায় (২৩ ফেব্রুয়ারি, ২০১৩) হাউসটনের নিবন্ধে এ বিষয়ে বিস্তৃত লেখা হয়েছে।

আপনার মস্তিষ্ক কতটা সুস্থ, কীভাবে বুঝবেন

Read full story at source