পাকিস্তানের বিপক্ষে হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’

· Prothom Alo

দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন দাস বলে গিয়েছিলেন, ফাইনালে খেলতে চান তাঁরা। কিন্তু এশিয়ান গেমস ক্রিকেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ছেলেদের সেমিফাইনালে আজ পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ১১২ রানের লক্ষ্য ৯ বল আগেই তাড়া করে ফেলে পাকিস্তান। বাংলাদেশ কোথায় ম্যাচটা হারল? সংবাদ সম্মেলনে এর উত্তরে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’

Visit moryak.biz for more information.

বল হাতে আজ মোটেও ভালো করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ২ ওভারে দিয়েছেন ৪১ রান। এর মধ্যে শেষ ৪ ওভারে পাকিস্তানের যখন ৩৪ রান দরকার, তখন এক ওভারেই ২৩ রান দেন মোস্তাফিজ। সেখানেই ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। তাঁর জায়গায় কি তখন অন্য কাউকে বোলিংয়ে আনা যেত?

লিটনের উত্তর, ‘অনেকজনই ছিল বিকল্প হিসেবে। আজকে মোস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। এত দিন তো করে আসছে। আমার কাছে বেস্ট অপশন মোস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।’

বাংলাদেশ হেরে গেছে ৬ উইকেটে

বোলিংয়ের আগে ব্যাটিংয়েও বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। হৃদয়ের ২৫ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস ছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা তাঁকে তেমন সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক লিটন নিজেও ৩ বলে ২ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন।

শুরু থেকে শেষ: এশিয়ান গেমসে যেভাবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

জাপানে গিয়ে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। গতকালই প্রথম একটু রোদের দেখা মেলে। টানা ঘরবন্দী থেকে হুট করে ম্যাচ খেলতে নেমে যাওয়াকে এমন পারফরম্যান্সের কারণ হিসেবে দেখছেন লিটন।

বাংলাদেশ অধিনায়কের দাবি, ‘আপনি যদি দেখেন আমরা অনেক দিন ধরে রুমে বসে, সঙ্গে আমরা টস হেরে গেছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। যদি ভালো খেলতে পারতাম ভালো হতো। কিন্তু এটা খুব সহজ নয় যে আপনি এত দিন বসে থাকবেন এবং গিয়ে খুব অসাধারণ ইনিংস খেলে ফেলবেন।’

উইকেট নিয়েও তেমন ধারণা ছিল না বলে জানিয়েছেন লিটন, ‘আমাদের তো কোনো ধারণা ছিল না। কারণ, এখানে আমরা কয় দিন ধরে কোনো খেলা দেখিনি এবং উইকেটে অনুশীলন করার সুযোগও নেই। ধারণা ছাড়া আমরা ক্রিকেট খেলেছি প্রথম কয়েকটা ওভার। তারপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে।’

মোস্তাফিজের ২ ওভারে ৪১, পাকিস্তানের কাছে হারে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

Read full story at source