জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার প্রথম দিনের জবানবন্দি

· Prothom Alo

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের প্রথম দিনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার ১৫তম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এদিন আংশিক জবানবন্দি দেন। আগামী রোববার তিনি বাকি জবানবন্দি দেবেন।

Visit newsbetting.bond for more information.

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, এই মামলায় তাঁরা (প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ) সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য উপস্থাপন করেছেন। বাকি সাক্ষ্য তদন্ত কর্মকর্তা রোববার উপস্থাপন করবেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। এরপরে যদি আসামিপক্ষ সাক্ষ্য উপস্থাপন করতে চায়, তা করতে পারবে। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক হবে। যুক্তিতর্কের পর মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে।

এ মামলার আসামি জিয়াউল আহসান কারাগারে আছেন। এদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Read full story at source