সিটির পাশে দাঁড়িয়ে গার্দিওলা বললেন, ‘পাশে আছি এবং থাকব’

· Prothom Alo

ইংলিশ ফুটবল কাঁপিয়ে দেওয়া এক রায়। আর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সেই রায়ের পর অবশেষে সামনে এলেন ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।

Visit rouesnews.click for more information.

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ঐতিহাসিক এই রায়ের পর ক্লাবটিকে ঘিরে যখন তীব্র সমালোচনা, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন গার্দিওলা। বার্তাটা স্পষ্ট। ক্লাব, মালিকপক্ষ আর সমর্থকদের পাশে তিনি আছেন, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়ভাবে।

ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ

নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গার্দিওলা লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটির প্রতিটি সমর্থককে জানাতে চাই, আমি আছি, আগের চেয়ে বেশি করে। আমি সব সময় ছিলাম, আছি এবং থাকব।  আমার ক্লাব, মালিক, চেয়ারম্যান, ফেরান (প্রধান নির্বাহী কর্মকর্তা), খেলোয়াড়, স্টাফ, এনজো এবং আমাদের অনন্য সমর্থকদের পাশে থাকব। পরিষ্কার করে বলছি, আমরা একসঙ্গে এই পরিস্থিতি পার হয়ে যাব। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

ম্যান সিটি শীর্ষ কর্তাদের সঙ্গে পেপ গার্দিওলার।

পোস্টের সঙ্গে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তোলা তাঁর কয়েকটি ছবিও শেয়ার করেছেন কাতালান কোচ। যেন বোঝাতে চেয়েছেন, রায়ের বিপরীতে সিটির ভেতরে ঐক্যের কোনো ঘাটতি নেই।
এর আগে মঙ্গলবার ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরান সোরিয়ানোও কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এই রায় প্রত্যাখ্যানের কথা জানান। তাঁর কথায়, স্বাধীন কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে মেলে না।

প্রিমিয়ার লিগের অভিযোগগুলো মূলত ২০০৯ থেকে ২০১৮ সময়ের। অভিযোগ, ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর একটি পদ্ধতিগত প্রয়াস ছিল। প্রায় এক দশকে ৯০ কোটি পাউন্ডের বেশি অর্থের হিসাব এভাবে গোপন করা হয়েছে বলে দাবি প্রিমিয়ার লিগের।

১০ বছর সিটির কোচ ছিলেন পেপ গার্দিওলা

২০১৬ সালে সিটির দায়িত্ব নেন গার্দিওলা। তাঁর অধীনে ক্লাবটি জিতেছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা। টানা ৪ মৌসুমে শিরোপা জয়ের নজিরও গড়েছে। আছে ৩টি এফএ কাপ, ৫টি লিগ কাপ আর একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
এখন প্রশ্ন একটাই। এই রায়ের পর সিটির ভবিষ্যৎ কোন পথে যাবে। তবে গার্দিওলার বার্তা বলছে, অন্তত লড়াইটা তারা ছাড়ছে না।

Read full story at source