১০ জনের চেকদের হারিয়ে ইংল্যান্ডের স্বস্তির জয়

· Prothom Alo

ইংল্যান্ড ২ : ০ চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হয়েছিল ২৫ মিনিটের সময়। এরপরও প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি ইংল্যান্ড।

তবে প্রাগে আজ শেষ পযন্ত হতাশ হতে হয়নি টমাস ‍টুখেলের দলকে। অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের দ্বিতীয়ার্ধের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। নেশনস লিগে আগের ম্যাচে স্পেনের কাছে ৩-২ গোলে হেরেছিল দলটি।

Visit bettingx.bond for more information.

শুরুটা অবশ্য ইংল্যান্ডের জন্য স্বস্তির ছিল না। ম্যাচের প্রথম ২০ মিনিটে কয়েকবারই চেক প্রজাতন্ত্রের আক্রমণ সামলাতে হয়েছে তাদের। এর মধ্যে অবশ্য ১৬ মিনিটে মর্গান রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে এলিয়ট অ্যান্ডারসনের চেষ্টা আটকে যায়, এরপর বুকায়ো সাকার শটও ঠেকিয়ে দেন চেক ডিফেন্ডার জিরি স্লামা।

২৫ মিনিটে আসে ম্যাচের বড় মোড়। অ্যান্ডারসনকে ফাউল করায় পাভেল শুলৎসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের হস্তক্ষেপের পর সেটি লাল কার্ডে বদলে যায়। ফলে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতে চলে যায়। তবে বলের দখল আর আক্রমণ বাড়লেও প্রথমার্ধে চেকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

ইংল্যান্ড প্রথম গোলের দেখা পায় ৪৭ মিনিটে। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান গর্ডন।

আর ব্যবধান দ্বিগুণ হয় ৬৯ মিনিটে। বক্সের ভেতর রজার্সকে আটকাতে গিয়ে ক্রেইচি বল হারালে সেটি কেইনের সামনে পড়ে। ইংল্যান্ড অধিনায়ক বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে ২-০ করেন।

একজন কম নিয়ে খেলা চেক প্রজাতন্ত্র এ সময় ঘর সামলানোতেই বেশি মনোযোগ দেয়। বিপরীতে ইংল্যান্ডের আক্রমণের ধার বাড়তে থাকে।

৮২ মিনিটে এজেকিয়েল এজের শট কোনোমতে ঠেকিয়ে দেন চেক গোলকিপার কোভার। ৮৯ মিনিটে আবারও দূরপাল্লার শটে চেষ্টা করেন এজে, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে বেলিংহামের শটও ঠেকান চেক গোলরক্ষক।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেও হারে শেষ করতে হয় চেক প্রজাতন্ত্রকে।

এই জয়ে লিগ ‘এ’র গ্রুপ সিতে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ইংল্যান্ড, শীর্ষে থাকা স্পেনের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে তলানিতে চেক প্রজাতন্ত্র। পরের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আর চেক প্রজাতন্ত্র খেলবে স্পেনের বিপক্ষে।

Read full story at source