মরগান স্ট্যানলি সেলস অ্যান্ড ট্রেডিংয়ে নেবে ইন্টার্ন, কর্মস্থল প্যারিসে

· Prothom Alo

আন্তর্জাতিক আর্থিক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড ট্রেডিং বিভাগে এ ইন্টার্নশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক বাজার, লেনদেন এবং গ্রাহকসেবা–সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

Visit milkshake.it.com for more information.

ইন্টার্নশিপটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। এর মেয়াদ ছয় মাস। ২০২৭ সালের জানুয়ারি অথবা জুলাইয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইন্টার্নরা পূর্ণকালীন অ্যানালিস্টদের মতো বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ায় ডিপ্লোমা কোর্স বন্ধ, ভিসা কড়াকড়ির আগে শিক্ষার্থী টানতে নানা ছাড়

যেসব কাজ করতে হবে

ইন্টার্নদের বিভিন্ন আর্থিক বিশ্লেষণ ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে হবে। এর মধ্যে রয়েছে—

–শেয়ারবাজারে বিনিয়োগের ধারণা ও প্রস্তাব তৈরি।

–গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় নিয়োজিত সহকর্মীদের সঙ্গে কাজ করা।

–মূল্য নির্ধারণসংক্রান্ত অনুরোধে সহায়তা করা এবং নতুন ব্যবসায়িক ধারণা তৈরি।

–লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করা।

কোন ডেস্কে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার ওপর ভিত্তি করে ইন্টার্নদের কাজের ধরন ও দায়িত্ব নির্ধারিত হবে।

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর্থিক তথ্য বিশ্লেষণ ও পরিমাণগত বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও ফরাসি ভাষায় সাবলীল হতে হবে।

ইন্টার্নশিপটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। এর মেয়াদ ছয় মাস। ২০২৭ সালের জানুয়ারি অথবা জুলাইয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইন্টার্নরা পূর্ণকালীন অ্যানালিস্টদের মতো বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
দক্ষিণ কোরিয়ায় জিআইএসটি স্কলারশিপ: পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ

সুযোগ-সুবিধা

ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা পেশাদারদের কাছ থেকে হাতে-কলমে কাজ শেখা, প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাজ করে আর্থিক খাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ইংরেজিতে জীবনবৃত্তান্ত (সিভি) ও কাভার লেটার জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

নির্দিষ্ট কোনো শেষ তারিখ উল্লেখ করা হয়নি। ধারাবাহিকভাবে নিয়োগ চলবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা

Read full story at source