ইয়ামাহা মেগা এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে প্রথম দিনেই ব্যাপক সাড়া
· Prothom Alo
রাজধানীর তেজগাঁওয়ের বিজিপ্রেস মাঠে চলছে দুই দিনব্যাপী ইয়ামাহা মেগা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল। পুরোনো মোটরসাইকেল দিয়ে নতুন ইয়ামাহা বাইক কেনার বিশেষ সুযোগ নিয়ে আয়োজিত এই উৎসবে গতকাল প্রথম দিনেই বিপুলসংখ্যক বাইকার ও মোটরসাইকেলপ্রেমীর উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেগা এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে পুরোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করে নতুন ইয়ামাহা কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত বিশেষ ক্যাশব্যাক। অনেক গ্রাহক তাঁদের পুরোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করে ইয়ামাহা ব্র্যান্ডের পছন্দের মডেল বেছে নিচ্ছেন। আজ মেলার শেষ দিন।
Visit chickenroadslot.lat for more information.