ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, হঠাৎ এই বৃষ্টি কেন
· Prothom Alo

এক দিনের মধ্যে একেবারে উল্টে গেল আবহাওয়া পরিস্থিতি। আজ রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবশেষ ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
অথচ গতকাল শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। গতকাল রাজধানীতে তাপপ্রবাহ ছিল না। তবে প্রচণ্ড গরম ছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস গতকাল আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল বটে; কিন্তু এতটা বৃষ্টি হবে, তা তারা বলেনি।
Visit tr-sport.click for more information.
এখন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, কিছুটা নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে গেছে। আর এ কারণেই এই বৃষ্টি।
ঢাকার মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনের রাস্তায় পানি পার হয়ে যাচ্ছেন এক শিক্ষার্থী। আজ রোববার সকাল ৮টায়বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে।
তবে দেশের সর্বত্র এমন বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার।
গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ গতকালের মতোই তাপমাত্রা থাকার কথা ছিল।
অন্যদিকে গতকাল রাতে রাজধানীতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরীফুল নেওয়াজ কবীর। কিন্তু সেই বৃষ্টি যে আজ সকাল নাগাদ চলবে, তা পূর্বাভাসে স্পষ্ট ছিল না।
মৌচাক মোড়ে আজ রোববার সকাল ৮টার কিছু আগে এমন পানি জমে রাস্তায়হঠাৎ এই বৃষ্টি কেন? এর জবাবে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূল কারণ মৌসুমি বায়ুর হঠাৎ সক্রিয় হয়ে যাওয়া। আবার পূর্বাভাসে কিছু জায়গায় (৫০ শতাংশ এলাকায়) বৃষ্টির কথা বলা হয়েছিল। সেটা অনেক জায়গায় প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে উপকূলের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর রেশ এসেছে রাজধানীতেও। এখন রাজশাহী ও রংপুরের দিকেও বৃষ্টি হতে পারে।
রাজধানীতে আজ আরও কিছুটা সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। তবে আগামীকাল সোমবার বৃষ্টি নাও থাকতে পারে বলে জানান তিনি।
ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি, বিভিন্ন রাস্তায় পানিইতিমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে ভারতের ওডিশা বা অন্ধ্র প্রদেশ এলাকার উপকূলে গভীর নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর বলছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে।