রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯: ডিএমপি

· Prothom Alo

রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬৯টি মামলা করা হয়েছে।

Visit sport-tr.bet for more information.

গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪১ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬৩ জন, গুলশানে ৫১ জন, উত্তরায় ৬০ জন ও গোয়েন্দা বিভাগে (ডিবি) ৭ জন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের ১ জন আছেন।

ডিএমপির তথ্যমতে, অভিযানকালে ৫ হাজার ৩৮৩টি ইয়াবা বড়ি, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি অ্যান্টিকাটার, ৫টি মুঠোফোন, ২টি হাতকড়া, ১টি মোটরসাইকেল, ১টি ব্যক্তিগত গাড়ি, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

Read full story at source