সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৮ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। বিস্তারিত পড়ুন…

Visit playerbros.org for more information.

মক্কাচুক্তি ভারতের নিরাপত্তা-উদ্বেগ অনেক বাড়িয়ে দিয়েছে

ভারতের সামরিক পরিকল্পনাকারীরা আশঙ্কা করছেন, ভারতের সঙ্গে সৌদি আরবের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে ভারত-পাকিস্তান সংঘাতের সময় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে। রূপক অর্থে বলা যায়, পাকিস্তান সব সময়ই হরমুজ প্রণালির মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলের দিকে আরও শক্তভাবে এগিয়ে যেতে চেয়েছে। বিস্তারিত পড়ুন…

ডারউইনে স্মিথের সঙ্গে কথার লড়াই লিটনের, স্টাম্প মাইকে যা শোনা গিয়েছিল

সেই ছবি! যেখান থেকেই শুরু কথার লড়াই

ডারউইন টেস্টে সেটা তৃতীয় দিনের ঘটনা। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে ছোট্ট এককথার লড়াই ধরা পড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ায় তখন বাধা হিসেবে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন স্মিথ। বিস্তারিত পড়ুন…

তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের পতাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে গত রোববার ঢাকা থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগুলোকে কঠিন শর্ত হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত পড়ুন…

নায়িকাদের একধরনের নখরামি থাকে, প্রাউডনেস থাকে, এটা আমি এখনো শিখিনি

ঢাকার বারিধারা ডিওএইচএস বাসায় প্রথম আলোর ক্যামেরায় শবনম

ষাটের দশকে তাঁর অভিনয়ের শুরু। টানা কাজ করেছেন নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত। কয়েক দশকজুড়ে একচেটিয়া দর্শকদের মনের নায়িকা হয়ে রাজত্ব করেছেন শবনম। একচ্ছত্র এমন ধারাবাহিক সফলতা চলচ্চিত্রজগতে বিরল। বিস্তারিত পড়ুন…

Read full story at source