প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

· Prothom Alo

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে খেলার ছলে ও হাতে-কলমে কাজ করে বিজ্ঞান শিখবে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

Visit albergomalica.it for more information.

আজ রোববার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার(এফএলএটি)’সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞানভিত্তিক উপকরণের পাশাপাশি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক ধারণা সহজে আয়ত্ত করতে পারবে।

ভিত্তিগত শিক্ষার (ফাউন্ডেশনাল লার্নিং) ঘাটতি দূর করার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের ভিত্তি মজবুত করা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তী সময় তা শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

‘আউট অব স্কুল চিলড্রেন’ বা বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলে ধরে রাখতে বিনা মূল্যে স্কুল ড্রেস প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ১৬ আগস্ট প্রথমবারের মতো এই ‘বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়, যেভাবে পাবে পরীক্ষার্থীরা

মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা থেকে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে, তা সংশোধন করে বাস্তবসম্মত ও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে শক্তিশালী মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষাসচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স, আবেদন করতে পারেন যেকোনো পেশাজীবীবিনা মূল্যে গুগলের এআই কোর্স, মিলবে সার্টিফিকেট

Read full story at source