কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন ঘটনায় একজন গ্রেপ্তার
· Prothom Alo

প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলছাত্রী ও যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম নয়ন গোলদার (৪৫)।
আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে কাশিয়ানী থানার পুলিশ নয়নকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামে।
Visit asg-reflektory.pl for more information.
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টাসহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।