সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে কোন কোন দেশে, জানেন কি

· Prothom Alo

বিড়াল বরাবরই রহস্যময়। খামারবাড়ি থেকে রাজপ্রাসাদ—সবখানেই ওরা ধীরে ধীরে মানুষের প্রিয় প্রাণী হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। প্রশ্ন হলো, বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, স্মিথসোনিয়ান ম্যাগাজিন ও ওয়ার্ল্ডোস্ট্যাটসের সহায়তায় একটি তালিকা তৈরি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

ইউক্রেন

বিভিন্ন সময়ে গ্রিক, রোমান ও ভাইকিংদের অভিযান এবং বসতি স্থাপনের মাধ্যমে বর্তমান ইউক্রেনে গৃহপালিত বিড়ালের আগমন ঘটে

ইউক্রেনে বর্তমানে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ৭৯ লাখ। ইতিহাসের ধারায় বিভিন্ন সময়ে ইউক্রেনে বিড়ালের প্রবেশ ঘটেছে। বিভিন্ন সময়ে গ্রিক, রোমান ও ভাইকিংদের অভিযান এবং বসতি স্থাপনের মাধ্যমে বর্তমান ইউক্রেনে গৃহপালিত বিড়ালের আগমন ঘটে।

Visit biznow.biz for more information.

জাপান

ষষ্ঠ শতকে চীন ও কোরিয়া থেকে আসা বৌদ্ধভিক্ষু ও ব্যবসায়ীদের মাধ্যমে বিড়াল জাপানে পৌঁছায় বলে ধারণা করা হয়

বর্তমানে জাপানে পোষা বিড়াল আছে প্রায় ৯৬ লাখ। ষষ্ঠ শতকে চীন ও কোরিয়া থেকে আসা বৌদ্ধভিক্ষু ও ব্যবসায়ীদের মাধ্যমে বিড়াল জাপানে পৌঁছায় বলে ধারণা করা হয়।

ইতালি

ধারণা করা হয়, প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকেই ব্যবসায়ী ও নাবিকদের মাধ্যমে ইতালিতে বিড়াল আসতে শুরু করে

বর্তমানে ইতালিতে প্রায় ১ কোটি ৫ লাখ পোষা বিড়াল আছে। প্রাচীনকাল থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে মিসর ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ ছিল। ধারণা করা হয়, প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকেই ব্যবসায়ী ও নাবিকদের মাধ্যমে ইতালিতে বিড়াল আসতে শুরু করে।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ২২ লাখ

যুক্তরাজ্যে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ২২ লাখ। ৪৩ খ্রিষ্টাব্দে রোমানদের ব্রিটেন আক্রমণের সময় বিড়ালের আগমন ঘটে। তবে এরও আগে বিভিন্ন অভিবাসন ও বসতি স্থাপনের সময় বিড়াল এখানে আসতে পারে বলে ধারণা করা হয়।

ব্রাজিল

ব্রাজিলে বুনো বিড়ালের বেশ কয়েকটি প্রজাতি থাকলেও ‘ব্রাজিলিয়ান শর্টহেয়ার’ দেশটির প্রথম গৃহপালিত বিড়ালের জাত

ব্রাজিলে বুনো বিড়ালের বেশ কয়েকটি প্রজাতি থাকলেও ‘ব্রাজিলিয়ান শর্টহেয়ার’ দেশটির প্রথম গৃহপালিত বিড়ালের জাত। বর্তমানে ব্রাজিলে প্রায় ১ কোটি ৩০ লাখ পোষা বিড়াল আছে।

ফ্রান্স

বর্তমানে ফ্রান্সে প্রায় ১ কোটি ৪৯ লাখ পোষা বিড়াল আছে

প্রায় তিন হাজার বছর আগে দক্ষিণ ইউরোপে, বর্তমান যেটা ফ্রান্স হিসেবে পরিচিত, গ্রিক ও ফিনিশীয় ব্যবসায়ীরা সেখানে বিড়াল পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘শার্ত্রো’ ফ্রান্সের একমাত্র দেশি বিড়ালের জাত। বর্তমানে ফ্রান্সে প্রায় ১ কোটি ৪৯ লাখ পোষা বিড়াল আছে।

জার্মানি

ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব প্রথম শতকে রোমানদের মাধ্যমে বর্তমান জার্মানিতে বিড়ালের আগমন ঘটে

জার্মানরা বিড়ালকে কাজে লাগাত ইঁদুর নিয়ন্ত্রণের জন্য। পরে এটি গৃহপালিত প্রাণীতে পরিণত হয়। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব প্রথম শতকে রোমানদের মাধ্যমে বর্তমান জার্মানিতে বিড়ালের আগমন ঘটে। বর্তমানে জার্মানিতে প্রায় ১ কোটি ৫২ লাখ পোষা বিড়াল আছে।

রাশিয়া

বর্তমানে রাশিয়ায় প্রায় ২ কোটি ৩১ লাখ পোষা বিড়াল আছে

বর্তমানে রাশিয়ায় প্রায় ২ কোটি ৩১ লাখ পোষা বিড়াল আছে। রাশিয়ার কিছু বিড়ালের জাত দেশি হলেও অন্য অনেক জাত ভাইকিংদের মাধ্যমে, প্রাচীন বাণিজ্যপথ ধরে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তারের সময় সেখানে পৌঁছায়।

চীন

চীনে প্রায় ৬০০ খ্রিষ্টাব্দ থেকে পোষা প্রাণী হিসেবে বিড়াল জনপ্রিয় হতে শুরু করে

চীনে প্রায় ৬০০ খ্রিষ্টাব্দ থেকে পোষা প্রাণী হিসেবে বিড়াল জনপ্রিয় হতে শুরু করে। সিল্ক রোডের ব্যবসায়ী ও ভ্রমণকারীরা মিসর ও মধ্যপ্রাচ্য থেকে বিড়াল নিয়ে আসতেন। বর্তমানে চীনে প্রায় ৫ কোটি ৩১ লাখ পোষা বিড়াল আছে।

যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে যুক্তরাষ্ট্রে

বিশ্বের সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে যুক্তরাষ্ট্রে। সংখ্যাটা ৭ কোটি ৪২ লাখের বেশি। তবে এরা যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতের প্রাণী নয়। সপ্তদশ শতকের শুরুতে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের সঙ্গে ওরা সেখানে পৌঁছায়।

সূত্র: এমএসএন

মাঝরাতে পোষা বিড়াল আপনার ঘুম ভাঙায়? সমাধান জানুন

Read full story at source