বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়! মিমের ছবি দেখে মন্তব্য
· Prothom Alo

ফেসবুকে বেশ সরব থাকেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। ঘোরাঘুরি কিংবা কাজের ফাঁকে তাই প্রায়ই ফেসবুকে নানান মুহূর্তের ছবি পোস্ট করেন। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার্থে এমনটা করে থাকেন তিনি। আজ শুক্রবার ছুটির দিনে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন। গোলাপি রঙের পোশাকে ১০ স্থিরচিত্রে দেখে নেওয়া যাক মিমকেমডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুক আইডি ও পেজ দুটোতেই একই ধরনের ডজনখানেক স্থিরচিত্র পোস্ট করেছেন। ছবিগুলো কোনো ওয়েব সিরিজ নাকি সিনেমার দৃশ্যের, সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। তবে ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’মিমের পোস্ট করা সেসব স্থিরচিত্র ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাড়াও পাচ্ছে। ভক্তদের একেকজন একেক রকম মন্তব্য করেছেন। সজীব নামের একজন লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’রিশা মনি নামের আরেকজন অবশ্য মিমের এসব স্থিরচিত্র দেখে বাংলাদেশের সেরা নায়িকা বলে ফেলেছেন। তিনি লিখেছেন, ‘সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকেন, তিনি হচ্ছেন মিম।’ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করেন মিম। মাস দুয়েক আগেও চীন থেকে ঘুরে এসেছেন। তবে বেড়ানোর ক্ষেত্রে তাঁর সবচেয়ে প্রিয় জায়গা ব্যাংকক। তিনি জানান, জায়গাটা তাঁর মন জয় করে নিয়েছে।গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। ছবিতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।এদিকে ‘মালিক’ মুক্তির পর গেল মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মিম।‘মালিক’ ও ‘লাইফলাইন’ মুক্তির পর মিম অভিনীত নতুন কোনো ছবি বা সিরিজের মুক্তির খবর শোনা যায়নি। তবে একাধিক পরিচালকের সঙ্গে নতুন কাজ নিয়ে আলাপ–আলোচনা চলছে বলে জানা গেছে।নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। সরকারি অনুদানে তৈরি সেই ছবির শুটিং ২০২৩ সালে শেষ হলেও মুক্তির কোনো খবর নেই।শমী কায়সার প্রযোজিত সেই ছবির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এ চলচ্চিত্রে পান্না কায়সারের চরিত্রে মিম ও শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।শমী কায়সার প্রযোজিত ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত মিম। ছবিটিতে অভিনয়ের কারণ হিসেবে মিম বলেছিলেন, ‘শমী আপু ফোন করে গল্পটা শুনিয়ে বলেন, তাঁর মায়ের চরিত্রে আমাকে ছাড়া কাউকে দেখছেন না! যে শমী আপুকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যাঁর অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করেছে, যাঁর ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়েছি, সেই শমী কায়সারের মায়ের চরিত্র! চোখ বন্ধ করেই হ্যাঁ বলে দিই।’
Visit saltysenoritaaz.org for more information.