আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের
· Prothom Alo
বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে বিতর্ক হয়েছে। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। এমনকি মিসর সেই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে।
সেই সতর্কতা থেকেই হয়তো এবার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, রোববার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব হবে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা।
Visit freshyourfeel.org for more information.
স্পেনের কোচের মতে, রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না বা নিয়মের সীমা অতিক্রমের সুযোগ দিতে পারেন না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, স্পেন নিজেদের খেলার পরিকল্পনা থেকে সরে গেলে ভুগতে হবে।
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির নাম ঘোষণা: কে এই ভিনচিচস্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’
ফাইনালের রেফারি ভিনচিচতবে রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তাঁর ভাষায়, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’
কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এ কোচ বলেন, ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্পেনের নিজেদের খেলার ধরন ধরে রাখা। দে লা ফুয়েন্তে বলেন, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’
বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়তবে নিজেদের দর্শন থেকে সরে না যাওয়ারও বার্তা দিয়েছেন স্পেন কোচ। তাঁর ভাষায়, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে।’ সর্বশেষ ইউরোজয়ী কোচ আরও বলেন, ‘আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’