ইউরোপের বাইরে খেলেও মেসি কি ব্যালন ডি’অর জিততে পারবেন, নিয়ম কী বলে
· Prothom Alo
বিশ্বকাপের সময় ব্যালন ডি’অরের আলোচনা ওঠাই স্বাভাবিক। এবার সেটা আরও বেশি করে উঠছে লিওনেল মেসির কারণে। আর্জেন্টাইন কিংবদন্তি তো আর ইউরোপের লিগে খেলেন না। মেসি কি তাহলে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকতে পারবেন?
Visit freshyourfeel.com for more information.
ব্যালন ডি’অরের পুরস্কারের স্বত্বাধিকারী সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কিন্তু সম্ভাবনাটা একেবারেই উড়িয়ে দিচ্ছে না। চলতি বিশ্বকাপের মধ্যেই ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের ‘প্রেস রুম’ সেকশনে একটি ফিচার প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম ছিল—‘ইউরোপীয় ক্লাবে না খেলেও কি ব্যালন ডি’অর জেতা সম্ভব?’
মজার ব্যাপার, নিবন্ধটির ফিচার ইমেজে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি ব্যবহার করা হয়েছে। হতে পারে তাঁর ভক্তদের একটু খুশি করতে, কিংবা স্রেফ রসিকতা করে। তবে ফুটবলপ্রেমী মাত্রই জানেন, এই প্রশ্নের মূল লক্ষ্য আসলে কে? মেসি!
নিয়ম কী বলে
১৯৫৬ সালে শুরু হওয়া এই পুরস্কারটি প্রথমে শুধু ইউরোপীয় লিগের ইউরোপীয় খেলোয়াড়দের দেওয়া হতো। ১৯৯৫ সালে নিয়ম বদলে বিশ্বের যেকোনো দেশের খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত করা হয়, তবে শর্ত ছিল তাঁকে ইউরোপের লিগেই খেলতে হবে।
কিন্তু ২০০৭ সাল থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন নিয়ম একটাই—যিনি বিশ্বের সেরা ফুটবলার, পুরস্কারটি তাঁরই। মানে ইউরোপের বাইরে খেলেও ব্যালন ডি’অর জেতা সম্ভব।
মেসি সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন কোন ক্লাবে
২০২৩ সালে মেসি অষ্টম ব্যালন ডি’অর জেতার সময় ইন্টার মায়ামির খেলোয়াড়। তবে সেখানে একটি সূক্ষ্ম ‘মোচড়’ ছিল।
২০২২ সাল থেকে ব্যালন ডি’অর দেওয়া হয় পুরো ক্যালেন্ডার বছরের পরিবর্তে ‘মৌসুমে’র (আগস্ট থেকে জুলাই) পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।
ব্যালন ডি’অর ট্রফিতাই ২০২৩ সালের পুরস্কারটি মেসি যখন হাতে নেন, তখন তিনি মায়ামিতে যোগ দিলেও তাঁর বিবেচ্য পারফরম্যান্স ছিল পিএসজির হয়ে ইউরোপিয়ান ফুটবলের মৌসুম এবং ২০২২ বিশ্বকাপ।
এর পর থেকে মেসি আর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। এমনকি ২০১১ সালে সান্তোসের হয়ে নেইমারের মনোনয়নের পর ছেলেদের ফুটবলে ইউরোপের বাইরে খেলা কোনো খেলোয়াড় ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। নারী ফুটবলে অবশ্য ২০১৯ সালে ইউরোপের বাইরে (সিয়াটল রেইন এফসি) খেলে মেগান রাপিনো এই পুরস্কার জেতেন।
বিশ্বকাপের মিথ: দুটি টিকে গেল, দুটি ফাইনালের অপেক্ষায়২০২৬ বিশ্বকাপ এবং মেসির সুযোগ
তিন মৌসুম ধরে মেজর লিগ সকার মাতানো মেসির পক্ষে ৩৯ বছর বয়সে ইউরোপের অভিজাতদের টেক্কা দেওয়া অসম্ভব মনে হয়েছে।
কিন্তু ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে তাঁর অতিমানবীয় পারফরম্যান্স পুরো হিসাবটাই বদলে দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে মেসি করেছেন ৮ গোল, করিয়েছেন ৪টি। দলকে তুলেছেন ফাইনালে।
স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ জয়ের দৌড়ে মেসিই সবার চেয়ে এগিয়ে। গোল্ডেন বুটের লড়াইয়েও এখন পর্যন্ত মেসিই শীর্ষে।
লিওনেল মেসি এখন খেলেন ইন্টার মায়ামির হয়ে২০২৬ ব্যালন ডি’অর দেওয়া হবে গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে। মানে বিশ্বকাপ পারফরম্যান্সের বড় প্রভাব থাকবে তা না বললেও চলে। আর মেসি ইন্টার মায়ামির হয়েও দারুণ ছন্দে আছেন মেসি।
জাতীয় দল ও ক্লাবের হয়ে ব্যালন ডি’অরের এই সময়পঞ্জিতে এখন পর্যন্ত গোল করেছেন ৪৫টি। অর্থাৎ মেসির খুব ভালো রকম সুযোগই আছে ক্যারিয়ারে নবম ব্যালন ডি’অর জয়ের।
রোমেরোর সমালোচনার পর নেভিলের পাল্টা: ওদের তো প্রতিদিন মেসিকে আলিঙ্গন করা উচিত