রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন করল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি

· Prothom Alo

বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলজয়ন্তী উপলক্ষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গতকাল শনিবার (১১ জুলাই, ২০২৬) নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অডিটোরিয়ামে।

Visit asg-reflektory.pl for more information.

অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, স্থানীয় বাঙালি ও অবাংলাভাষী সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনাকে প্রবাসে জাগ্রত রাখার প্রয়াসে এই অনুষ্ঠান ছিল এক উজ্জ্বল উদাহরণ।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই কবিই নন, তাঁরা আমাদের জাতীয় আত্মার প্রতীক। তাঁদের সাহিত্য, সংগীত ও চেতনা আমাদের ঐতিহ্য ও মানবতার পথপ্রদর্শক।’

অনুষ্ঠানে ছিল:

  • সিঙ্গাপুরের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত

  • আবৃত্তি সংগঠন ‘কহন’-এর পরিবেশনায় কবিতার আবৃত্তি

  • রবীন্দ্র ও নজরুল রচনার ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশনা

  • এসবিএস–সিএফএর (SBS-CFA–Center for Arts) শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর পরিবেশনা

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা। মাযারুল আবেদীন ও তৌহিদা রহমান টিনার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Read full story at source