একঝলক (২ জুলাই ২০২৬)
· Prothom Alo
ফুটেছে হাজারো বেলি ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২ জুলাইকাঁঠাল ও আনারসবোঝাই ইঞ্জিনচালিত ডিঙিনৌকা ভিড়েছে ট্রাক টার্মিনাল ঘাটে। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ফল নিয়ে যাবেন শহর থেকে আসা পাইকারেরা। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ২ জুলাইহুরাসাগর নদে এসেছে বর্ষার নতুন পানি। সেই পানিতেই জাগ দেওয়া হচ্ছে সদ্য কাটা পাট। চড়টেংরাইল, সিরাজগঞ্জ, ২ জুলাইহাটের দিন টুলে বসিয়ে ক্ষৌরকার্য করা হচ্ছে। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ জুলাইচাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কার করছেন পূর্ব সিংগুর নতুন কুঁড়ি ক্লাবের সদস্যরা। বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার, ২ জুলাইকেন্দ্রের ভেতরে চলছে এইচএসসি পরীক্ষা। বাইরে তীব্র গরমে অপেক্ষমাণ এক অভিভাবক ছোট ফ্যানের বাতাসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, ২ জুলাইকাঁঠাল পেকেছে কি না, যেন খোঁজ নিচ্ছে কাঠঠোকরা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২ জুলাইসড়কের মাঝখানে মাটি সরে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। সমাইবাজার-মন্ত্রীগাঁও সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ২ জুলাইশুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফরিদপুর জেলার ৩৩টি কেন্দ্রে ১৪ হাজার ৭৩০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ, ২ জুলাইআড়ত থেকে আনা লটকন শহরের সড়কের ধারে ভ্যানে সাজিয়ে বিক্রি করছেন তিনি। ঝিলটুলী, ফরিদপুর, ২ জুলাই
Visit playerbros.org for more information.