অন্তর্ভুক্তিমূলক নগর ভাবনায় শিল্প

· Prothom Alo

দূর থেকে দেখলে মনে হবে যেন একটি বিশালাকার নৌকা উল্টো করে রাখা। লাল রঙের মাটির টালি দিয়ে তৈরি করা হয়েছে এই ছাউনি। তলায় বিশালাকার খোলামেলা পরিসর। সেখানে চাইলে বসবাস করার মতো কাঠামো নির্মাণ করা যেতে পারে। এই ছাউনিসহ পরিবেশবান্ধব অনেক রকমের স্থাপত্যকর্ম এবং নির্মাণ উপকরণ প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীর নাম ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’। স্থপতি দম্পতি সায়কা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর এই যৌথ স্থাপত্যের প্রদর্শনী চলবে ২৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

Visit mwafrika.life for more information.

প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী।বাংলার ঐতিহ্যবাহী পোড়ামাটির উপকরণ, স্থাপত্য উপাদান ও গবেষণাভিত্তিক তথ্যচিত্র নিয়ে সাজানো প্রদর্শনীর একটি অংশ।স্থানীয় নির্মাণশৈলী ও জনপরিসরের ধারণা তুলে ধরতে প্রাকৃতিক উপকরণে নির্মাণ করা একটি স্থাপত্যকর্ম। বাঁশের কাঠামো ও আলোক-উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে জনপরিসরে সহাবস্থানের ধারণা। স্বচ্ছ গম্বুজাকৃতির শিল্প স্থাপনা। বাংলার ঐতিহ্যবাহী পোড়ামাটির টালি। প্রদর্শনীতে দেখা যাওয়া বাঁশ ও পোড়ামাটির বিভিন্ন স্থাপনা নির্মাণ হয়েছে এই শ্রমিকদের হাতে। বাঁশের তৈরি এই স্থাপনা নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রদর্শনী ঘুরে দেখছেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান।প্রদর্শনী পরিদর্শনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

Read full story at source