বাইপাস চার্জিং প্রযুক্তি কী, এটি স্মার্টফোনে কী সুবিধা দেয়

· Prothom Alo

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির ক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্যবহারকারীরা। দীর্ঘ সময় টানা গেম খেলা, লাইভ ভিডিও দেখা বা একসঙ্গে একাধিক কাজ করলে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাটারির ক্ষমতা কমে যাওয়ার সমস্যা বেশি হয়ে থাকে। এ সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে ফোনে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি যুক্ত করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ইনফিনিক্সও তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ ও নতুন আসা হট ৭০ মডেলের ফোনে এই প্রযুক্তি ব্যবহার করেছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

Visit betsport.cv for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনের ভেতর বিদ্যুৎ কীভাবে প্রবেশ করবে—বাইপাস চার্জিংয়ের প্রযুক্তি তা নির্ধারণ করে থাকে। সাধারণ ফোন চার্জ করার সময় বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে যায় এবং ফোন ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে। চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করলে একই প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ ব্যাটারি একই সঙ্গে চার্জ ও ডিসচার্জ হতে থাকে। এই দ্বিমুখী চাপের কারণে ব্যাটরি দ্রুত গরম হয়ে যায়, যা ধীরে ধীরে ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

বাইপাস চার্জিংয়ের প্রযুক্তি মূলত বিদ্যুতের প্রবাহের দিক পরিবর্তন করে থাকে। ফলে ফোন চার্জ হওয়ার সময় বাইপাস চার্জিংয়ের প্রযুক্তি চার্জারের মাধ্যমে সংগ্রহ করা বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ড ও প্রসেসরে পৌঁছে দেয়। আর তাই ফোনে গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করার সময় ব্যাটারির কোনো ভূমিকা না থাকায় চাপ কম পড়ে।

উচ্চ রেজোল্যুশনের গেম খেলার সময় প্রসেসরের একটানা শক্তির প্রয়োজন হয়, যা স্বাভাবিকভাবেই ফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু ফোন চার্জে থাকা অবস্থায় বাইপাস চার্জিংয়ের প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যাটারিতে না গিয়ে সরাসরি মাদারবোর্ডে চলে যাওয়ায় ফোন অতিরিক্ত গরম হয় না এবং হ্যাং করার ঝুঁকি থাকে না। আর তাই ইনফিনিক্সের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ ও নতুন আসা হট ৭০ মডেলের ফোন চার্জে লাগিয়ে দীর্ঘ সময় গেম বা কাজ করলেও ফোন গরম হয় না এবং ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে।

Read full story at source