হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন ‘হেলিও–৪৬’

· Prothom Alo

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজ (রোববার) উদ্বোধন করল নতুন স্মার্টফোন ‘হেলিও–৪৬’। চোখধাঁধানো পারফরম্যান্স, প্রাণবন্ত ডিসপ্লে ও আধুনিক ক্যামেরা প্রযুক্তি নিয়ে সাশ্রয়ী দামে বাজারে আসা হেলিও–৪৬ বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। তাঁদের মতে, হেলিও–৪৬ প্রমাণ করে দেবে, প্রিমিয়াম অভিজ্ঞতা মানেই বাড়তি খরচ নয়।

Visit moryak.biz for more information.

হেলিও–৪৬ সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম জানান, ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও–৪৬ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্সের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’

হেলিও–৪৬–এ আছে লেটেস্ট অ্যান্ড্রোয়েড–১৬ অপারেটিং সিস্টেম, যার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এ ছাড়া অ্যান্ড্রোয়েড–১৬–তে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং ও অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

এই স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ (৭২০*১৬০০) পাঞ্চ-হোল ১২০হার্টজ আইপিএস ডিসপ্লে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো ভালোভাবে সামাল দিতে পারবে কোনো ধরনের ডিসপ্লে ল্যাগিং ছাড়া। এ ছাড়া বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং অ্যাঙ্গেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমসারসিভ এক্সপেরিয়েন্স।

হেলিও–৪৬ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার এফ/১.৮

১২০ হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে, যা ফোনটির আরও আধুনিক একটি লুক দিচ্ছে। এ ছাড়া ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারণে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়।

চিপসেট হিসেবে এই স্মার্টফোনে আছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এ ছাড়া মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র‍্যাম। এ ছাড়া মেমোরি ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে ৬ জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দেবে অনেক বেশি অ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

হেলিও–৪৬ ফোনটিতে রয়েছে ফোর–জি/থ্রি–জি/টু–জি, ওয়াই–ফাই, জিপিএস ও ওটিজি ব্যবহার করার সুবিধা

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য হেলিও–৪৬ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার এফ/১.৮। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও–৪৬–এর এই ক্যামেরা দিয়ে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।

৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে, যা সারা দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যা–ই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত চার্জার, যার মাধ্যমে দ্রুতই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। বৃষ্টি বা ধুলাবালু থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনে আছে আইপি–৬৪–এর রেটিং। হেলিও–৪৬ ফোনটিতে রয়েছে ফোর–জি/থ্রি–জি/টু–জি, ওয়াই–ফাই, জিপিএস ও ওটিজি ব্যবহার করার সুবিধা।

হেলিও–৪৬–এ আছে লেটেস্ট অ্যান্ড্রোয়েড–১৬ অপারেটিং সিস্টেম, যার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস

নিরাপত্তার জন্য এই ফোনে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, যা দ্রুত ও নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এ ছাড়া জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরও আছে এই হ্যান্ডসেটে।

অবিশ্বাস্য ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে তিনটি চমৎকার কালার অপশন—টাইটেনিয়াম ফগ, অ্যাডমিরাল ব্লু ও শ্যাডো ব্ল্যাক কালারের হেলিও –৪৬–এর দাম মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা।

Read full story at source