বর্তমান গার্লফ্রেন্ড, প্রাক্তন স্ত্রী আর প্রিয় বন্ধু ভাইজান, দেখুন আমির খানের দাওয়াতে নজরকাড়া লুকে আর কে কে এসেছেন

· Prothom Alo

কাল্ট ক্ল্যাসিক 'লাগান' সিনেমার ২৫ বছর হলো। এ উপলক্ষে বলিউড তারকা আমির খানের প্রোডাকশন হাউসে বসেছিল তারার মেলা। বর্তমান গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট, প্রাক্তন স্ত্রী কিরণ রাও আর প্রিয় বন্ধু 'ভাইজান' সালমান খানের সঙ্গে সঙ্গে দেখুন নজরকাড়া লুকে আর কে কে এসেছেন।

Visit rouesnews.click for more information.

সুরমারঙা স্যুটের সঙ্গে নেভি শার্টের আমির এসেছেন গার্লফ্রেন্ড গৌরীর হাত ধরে। তিনি পরেছেন ফুলেল প্রিন্টের নেভি টপ আর সাদা প্যান্টপ্রাক্তন স্ত্রী কিরণ রাও স্বভাবসুলভ আউট অব দ্য বক্স লুকে এসেছেন টিশার্ত দিয়ে চেক শাড়ি পরে। সঙ্গে ক্যাজুয়াল লুকে তাঁদের ছেলে আজাদ অনুষ্ঠানের হাইলাইট ছিলেন বলিউডের ভাইজান সালমান খান। বন্ধুর দাওয়াতে একেবারে ক্রু কাট চুলে কালো টিশার্ট আর কালো লেদার জ্যাকেটে এসেছেন তিনি। হাতে চাংকি চেন। গলায়ও। আমিরের প্রথম নায়িকা জুহি চাওলাকে দেখা গেল বেগুনি কুর্তি আর স্টেটমেন্ট নেকপিসে বেবো কারিনা কাপুর এসেছেন বেবি পিংক বেনারসী সালওয়ার কামিজে ট্রাডিশনাল ক্রিম-সোনালি শাড়ি, ভারী গয়না আর বটুয়ার লুকে অনবদ্য রেখা লাপাতা লেডিস-এর হারিয়ে যাওয়া বউ নিতানশি গোয়েল এসেছেন ডিপনেক স্লিভলেস হটপিংক ব্লাউজ আর ম্যাচিং বর্ডারের সিলভার শাড়িতে জোয়া আখতার পরেছেন ক্রিম-কালো ম্যাক্সি ড্রেস ভাগ্নে ইমরান খানকে দেখা গেল কালো টাক্সিডোর পরিপাটি লুকে শাড়ি-পাঞ্জাবিতে শাবানা আজমি ও জাভেদ আখতার কাজল পরেছেন সোনালি লং কোটি দিয়ে বেইজ ড্রেস আরেক লাপাতা লেডি প্রতিভা রান্টাকে দেখা গেল প্যাস্টেল সালওয়ার কামিজে

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source