লন্ডনের বাংলাহাউসে জেফারের কাতান ম্যাজিক
· Prothom Alo

লন্ডনের বাংলাহাউস নামের প্ল্যাটফর্মটি সাংস্কৃতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে বিলাতে। বিশ্বজুড়ে নজর কাড়া বাংলাদেশি শিল্পীদের নিয়ে আসে তারা এখানে পারফর্ম করতে। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান তাদের আমন্ত্রণে গিয়েছেন লন্ডনে। আর পারফর্ম্যান্সের সময় তিনি ছড়িয়েছেন কাতান ম্যাজিক। এই নজরকাড়া কাতান আউটফিটটি দেশের 'সিজ বাই এসএস' ফ্যাশন লেবেলের। নিজের ফেসবুক পোস্টে জেফার বলেন, 'আমাকে যাঁরা চেনেন তাঁরা সবাই জানেন আমি কাতান শাড়ি কতটা ভালোবাসি। আর আমি কাতানের টাইমলেস এসেন্সটা ধরে রেখেই নতুন আঙ্গিকে তা পরতে চেয়েছি।' আর এক্ষেত্রে সিজ বাই এসএস-এর ডিজাইন ভাবনা ও একজিকিউশনের প্রশংসা করেন তিনি। চলুন জেফারের এই কাতান ম্যাজিক লুকের পুরোটা দেখে আসি।
Visit sportbet.rodeo for more information.
ওয়াইনরঙা কাতানের করসেট ও প্যান্ট পরেছেন জেফার। সঙ্গে ম্যাচিং শিয়ার লেয়ারিং চওড়া পাড় ও বুটির সমন্বয়ে বেল বটম প্যান্ট নজর কাড়ছে। সঙ্গে আছে মানানসই সোনালি হিলস হল্টারনেক করসেটটিতে শাড়ির আঁচলের পেটানো জরীর কাজ। চমৎকার ফিটিং করসেটটির, আর সঙ্গে লেয়ারিং থাকায় অভিজাত আমেজ এসেছে পুরো লুকে। হাতভর্তি অ্যান্টিক ফিনিশের চুড়ি ও বালা, হালকা মেকওভার, ম্যাট ম্যাচিং লিপলা;আর আর ছোট কালো টিপের সঙ্গে নজর কাড়ছে বিন্দুর মতো ছোট নোজপিন। সবসময়ের মতো খোলা চুলেই চার্ম ছড়াচ্ছেন জেফারছবি: জেফারের ইন্সটাগ্রাম ও ফেসবুক
আউটফিট: সিজ বাই এসএস
ফটোগ্রাফি: আহসান পারভেজ