স্মার্ট হচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা

· Prothom Alo

রাজধানীর কারওয়ান বাজারসহ ৩০টি মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা বসানোর পর ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন এসেছে। গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ ব্যবস্থায় চালকেরা সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন, ফলে ট্রাফিক পুলিশের ছোটাছুটি কমেছে। এআই ক্যামেরা সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দিচ্ছে, যা ডিজিটাল উপায়ে মালিকের কাছে পৌঁছাচ্ছে। তবে ব্যাটারিচালিত রিকশা ও অস্পষ্ট নম্বর প্লেটযুক্ত যানবাহনকে নিয়ন্ত্রণে আনা এখনো চ্যালেঞ্জ, জানান ডিএমপির ট্রাফিক কর্মকর্তারা।

Visit biznow.biz for more information.

Read full story at source