কারিনার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে
· Prothom Alo

লিভার-সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। দুপুরে কায়সার হামিদ বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন।’
Visit forestarrow.help for more information.