বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করেছে আকিজ রিসোর্স
· Prothom Alo

মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি—প্রতিপাদ্যে গত মঙ্গলবার বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স।
এদিন আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড ও আকিজ বিল্ডিং সলিউশনসের কারখানাসমূহে দিনব্যাপী র্যালি, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Visit saltysenoritaaz.org for more information.
পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশনের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের হেড অব করপোরেট সার্ভিসেস জাহিদুল হাসান বলেন, ‘কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘ মেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।’
আকিজ রিসোর্সের ইএসজি-সাসটেইনেবিলিটি লিড রাহাজুল আমীন বলেন, ‘মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সব সময় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকি।’
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতিবছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। আকিজ রিসোর্স দিবসটি পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।