‘ছোটবেলা থেকে কাজ করি, এখনো করি, এইটাই জীবন’

· Prothom Alo

খুলনা রেলস্টেশনের শ্রমিক ৫০ বছরের কাউসার মিয়া। দীর্ঘ সময় ধরে এই স্টেশনে কুলির কাজ করেন তিনি। রোদ, বৃষ্টি, ক্লান্তি—সবকিছুকে সঙ্গী করেই দিন কাটে। তবু জীবনের কাছে হার মানেননি। কাউসার মিয়া বলেন, ‘বয়স হইছে, শরীর আর আগের মতো চলে না। তবু থামার উপায় নাই। কাজ না করলে সংসার চলবে কেমনে? ছোটবেলা থেকে কাজ করি, এখনো করি, এইটাই জীবন।’

Visit betsport.cv for more information.

ঘাম, শক্তি আর অদম্য শ্রমে দাঁড়িয়ে থাকে পৃথিবী, শ্রমিকের হাতেই গড়ে ওঠে সব স্বপ্ন। মে দিবসে সব শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনা রেলস্টেশনে ছুটে যান বন্ধুসভার সদস্যরা। ১ মে বিকেলে সেখানে কাউসার মিয়ার মতো স্টেশনে কর্মরত শ্রমিকদের ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি খোশগল্প করেন। গল্পে উঠে আসে শ্রমিকদের জীবনের নানা ঘটনা।

আরেকজন শ্রমিক ইসহাক আলী। তিনি বলেন, ‘ভাইজান, আমাদের আয় ইনকাম দিয়ে সংসার ঠিকমতো চলে না। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি। কিন্তু আমাদের আয় বাড়ে নাই। নুন আনতে পান্তা ফুরায় যায়।’ তাঁদের এ কথা যেন হাজারো শ্রমজীবী মানুষের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি।

খুলনা বন্ধুসভার উদ্যোগে মহান মে দিবসে শ্রমিকদের ফুলেল শুভেচ্ছা ও খাবার প্রদান।

এ সময় খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘আপনারা যারা প্রতিদিন যাত্রীদের যাত্রাকে সহজতর করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের সবাইকে জানাই মে দিবসের শুভেচ্ছা। আপনাদের ঘামের বিনিময়ে গড়ে উঠেছে এই শহর, এই অট্টালিকা। আজকের দিনটি আপনাদেরকে সম্মান জানাতে পেরে সম্মানিত হয়েছি আমরা।’

আলাপচারিতার পরে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি দীপু রায়, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, দপ্তর সম্পাদক আল রাইসা, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার, বন্ধু সালাউদ্দীন সাবাদ, ছায়িদুল সরদারসহ অনেকে।

Read full story at source