পাহাড়ের কাঁচা আম
· Prothom Alo
বান্দরবানে প্রতিবছরই বাড়ছে আমবাগানের সংখ্যা। পাহাড়ে সবচেয়ে বেশি উৎপাদিত ফল আম। সাধারণত বৈশাখের শেষে কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে পাহাড়ে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে বাগান থেকে আম পাড়া শুরু হয়। এগুলো বার্মিজ (রাংগোয়াই) জাতের আম। পাহাড়ে মৌসুমের প্রথম ফল হিসেবে বেশ চাহিদাও আছে। অন্যদিকে চট্টগ্রাম ও ঢাকায় কাঁচা আমের চাহিদা থাকায় আমের ব্যাপারীরা বাগানে এসে আকারভেদে প্রতি কেজি ৫০–৬০ টাকায় কিনে ট্রাকভর্তি আম নিয়ে যাচ্ছেন। দাম ভালো পাওয়ায় আমচাষিরাও আম পাকার সময় পর্যন্ত অপেক্ষা করছেন না। পাহাড়ে নারী-পুরুষেরা কাঁচা আম পাড়তে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বান্দরবান জেলার বেথেনীপাড়া, ফারুকপাড়া এলাকা থেকে পাহাড়ের কাঁচা আম নিয়ে ছবির গল্প—
Visit asg-reflektory.pl for more information.
ক্রেট ও কোটা হাতে আম পাড়তে যাচ্ছেন এক ব্যক্তি।গাছে উঠে চলছে আম পাড়া। পাহাড় বেয়ে ঝুড়িভর্তি আম নিয়ে আসছেন দুই বম নারী।বাগান থেকে ক্রেটভর্তি আম নিয়ে আসছেন এক শ্রমিক।আমগুলো ঝুড়িতে (থুরুং) ভরছেন বম এক তরুণী। বাগানে বার্মিজ (রাংগোয়াই) জাতের আমের পাশাপাশি আছে ব্যানানা জাতের আম।পাহাড়ের নিচ থেকে কাঁচা আমের ঝুড়ি নিয়ে আসছেন তিন বম নারী।আমের ঝুড়ি (থুরুং) মাথায় তুলে দিতে সাহায্য করা হচ্ছে।ঝুড়ি (থুরুং) ভর্তি কাঁচা আম।আমগুলো বস্তায় ভরা হচ্ছে। এরপর এগুলো চলে যাবে বাজারে। আমের বস্তাগুলো সেলাই করতে ব্যস্ত শ্রমিকেরা। শহরের উদ্দেশে কাঁচা আমের বস্তাগুলো ট্রাকে তুলেছেন ব্যাপারীরা।