ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০

· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন।

Visit freshyourfeel.org for more information.

মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের হৃদয় মিয়ার সন্তান। গতকাল শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে গত ২৮ এপ্রিল তাকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃত্যুসনদ অনুযায়ী, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩০ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ শিশু। মৃত্যু হয়েছে ২৩ শিশুর। বর্তমানে ৮২টি শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০টি শিশু। এ সময়ে কোনো শিশুকে রেফার করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩০ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Read full story at source