চিকিৎসা শেষে আবার তিন দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

· Prothom Alo

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Visit newsbetting.club for more information.

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি মাসুদ উদ্দিন চৌধুরীকে ১১ এপ্রিল চার দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিধি মোতাবেক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ১২ এপ্রিল বেলা দুইটার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এ অবস্থায় আসামির দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় মামলাটি করা হয়।

Read full story at source