ঢাকা ও গাজীপুরের ১৪ স্থানে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা: জেনে নিন কবে কোথায়
· Prothom Alo
সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের একসুতায় গেঁথেছে ‘মার্কস অলরাউন্ডার’। ‘দেখাও যত প্রতিভা তোমার’—এ ডাকে সাড়া দিয়ে প্রান্তিক পর্যায়ের শিশু-কিশোরেরা নিজেদের মেলে ধরছে দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্মে। দর্শক ও প্রতিযোগীদের হাসিমুখ আর বিপুল উৎসাহে মুখর প্রতিটি আয়োজনে ফুটে উঠছে এক নতুন আশার আলো। এই আলো বার্তা দিচ্ছে, আগামীর সেই অলরাউন্ডাররা এখন আর শুধু শহরের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তারা গড়ে উঠছে বাংলার মাটির একদম গভীর থেকে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
Visit freshyourfeel.com for more information.
আগামী শুক্র ও শনিবার (১ ও ২ মে) মার্কস অলরাউন্ডারের ঢাকার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্মলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল আটটায় শুরু হবে প্রতিযোগিতা।
তারিখ: ১ মে, শুক্রবার
ভেন্যু: শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার কাফরুল থানার একাংশ (মিরপুর-১৩ ও ১৪), ক্যান্টনমেন্ট থানার একাংশ (মাটিকাটা, মানিকদী ও বালুঘাট) এবং ভাষানটেক থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: কাজী আজিমউদ্দিন কলেজ, পুবাইল রোড, জয়দেবপুর, গাজীপুর।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: গাজীপুর সদর থানার একাংশ (শিমুলতলী, উত্তর ছায়াবীথি, হারিনাল, বাসস্ট্যান্ড রোড, সালনা ও আশপাশের এলাকা), মাওনা, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও জয়দেবপুর থানার সব স্কুল ও কলেজ।
তারিখ: ২ মে, শনিবার
ভেন্যু: শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার কাফরুল থানার একাংশ (ইব্রাহিমপুর, উত্তর ও দক্ষিণ কাফরুল, কচুক্ষেত) এবং ক্যান্টনমেন্ট থানার একাংশের (ঢাকা সেনানিবাস এলাকা) সব স্কুল ও কলেজ।
ভেন্যু: দোলাইরপাড় উচ্চবিদ্যালয়, দোলাইরপাড় মোড়, যাত্রাবাড়ী, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার ওয়ারী, সূত্রাপুর থানা এবং যাত্রাবাড়ী থানার একাংশের (সায়েদাবাদ ও দয়াগঞ্জ) সব স্কুল ও কলেজ।
ভেন্যু: সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সব স্কুল ও কলেজ।
ক্রমান্বয়ে ঢাকার অন্যান্য অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়
প্লে থেকে চতুর্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)
ইতিমধ্যে ঢাকা (মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম, উত্তরা পূর্ব থানার একাংশ, ডেমরা, রূপগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, ভাটারা ও মিরপুর-১), গাজীপুর (কোনাবাড়ী, কাশিমপুর, গাছা, কালিয়াকৈর ও গাজীপুর সদর থানা), বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
পুরস্কার
মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট এক কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপের প্রত্যেকে পাবে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
আয়োজকদের মতে, সৃজনশীল সত্তার প্রকাশ আর আত্মবিশ্বাসের জয়গান—এ নিয়েই ‘মার্কস অলরাউন্ডার’। এটি কেবল একটি প্রতিযোগিতার মঞ্চ নয়, বরং তৃণমূলের প্রতিভাদের আত্মবিশ্বাসকে শাণিত করার একটি শক্তিশালী মাধ্যম। গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত এই বিশাল প্ল্যাটফর্ম প্রতিটি অংশগ্রহণকারীকে শেখাচ্ছে জীবনের বাস্তব লড়াইয়ের কৌশল। এখান থেকে পাওয়া শিক্ষা আর সাহস তাদের কেবল শিল্পী হিসেবে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন প্রকৃত ‘অলরাউন্ডার’ হিসেবে তৈরি করছে।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।