আইপিএল আসল ক্রিকেটের চেয়ে অনেক বেশি সিনেমার মতো, বলছেন রুশো
· Prothom Alo

এবার কথার লড়াইটা শুরু হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। এমনিতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলের দাপট সবচেয়ে বেশি। তবে এবার আটঘাট বেঁধে নেমেছে পিএসএলও। ৬টি থেকে দল করেছে ৮টি, চালু করেছে নিলামপদ্ধতি।
Visit freshyourfeel.org for more information.
কর্তৃপক্ষ এটাকে পিএসএলের নতুন যুগ বলে দাবিও করছে। তাই এবার আগেই দুই টুর্নামেন্টের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান অনুশীলনের ফাঁকে সাংবাদিককে যা বলেছেন, তাতে ভারতীয় সমর্থকদের খুশি হওয়ার কথা নয়। রুশোর দাবি, মাঠের খেলার বিবেচনাতে আইপিএলের চেয়ে পিএসএলই এগিয়ে।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘উভয় লিগেরই নিজস্ব ভালো-মন্দ দিক আছে। আইপিএল অনেক লম্বা একটি টুর্নামেন্ট আর পিএসএল অনেক বেশি সংক্ষিপ্ত ও গোছানো। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। আইপিএলের পেছনে স্পষ্টতই পুরো বলিউড রয়েছে, তাই এটি আসল ক্রিকেটের চেয়ে অনেক বেশি সিনেমার মতো।’
কোয়েটার হয়ে খেলছেন রুশোআইপিএলে রুশোর ক্যারিয়ার খুব একটা ভালো নয়। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ পেলেও অভিষেক হয় ২০১৪ সালে। এরপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেললেও কখনোই দলে স্থায়ী হতে পারেননি। সব মিলিয়ে ২২ ম্যাচে তাঁর রান ৪৭৩, গড় ২৩.৬৫।
পিএসএলে আর খেলা হচ্ছে না পারভেজের২০২৪ সালে পাঞ্জাব কিংস তাঁকে ৮ কোটি রুপিতে কিনলেও পরের বছর ছেড়ে দেয়। ২০২৫ আইপিএল নিলামে কোনো দল তাঁকে কেনেনি। অন্যদিকে ২০২৬ পিএসএলে রুশোকে ৫ কোটি ৫৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
শুধু রুশোই নন, করাচি কিংসের হয়ে খেলা অ্যাডাম জাম্পাও সম্প্রতি আইপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি এ বছরের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে, আমার যে ধরনের দক্ষতা, সে অনুযায়ী অন্যদের সঙ্গে তুলনা করলে সেই পরিমাণ অর্থ আমি পাই না। আর আইপিএল যতটা সময় নেয়, সেই হিসেবে খেলা চালিয়ে যাওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।’
তারিকের থেমে গিয়ে বোলিংয়ে আপত্তি মিচেলের, বোঝালেন আম্পায়ার শরফুদ্দৌলা