রাক্ষস-এ পর্দা কাঁপাচ্ছেন টালিউডের সুস্মিতা, দেখুন তাঁর ১০টি আবেদনময় লুক
· Prothom Alo

খুব অল্প সময়ের মধ্যেই টালিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। পড়াশোনা ইঞ্জিনিয়ারিংয়ে হলেও ২০১৯ সালে তিনি মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ফ্যাশন জগতে নিজের নাম পোক্ত করে ফেলেন। রানওয়েতে থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় আকর্ষণীয় উপস্থিতি দ্রুত লাইমলাইটে নিয়ে আসে সুস্মিতাকে। পরবর্তী সময়ে তাঁর মুকুটে যুক্ত হয় আরও একটি পালক। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর ছোট ও বড় পর্দায় একাধিক কাজ করেন এই অভিনেত্রী। টালিউডের গণ্ডি ছাড়িয়ে সুস্মিতা এখন কাজ করছেন দক্ষিণ ভারতীয় সিনেমাতেও। ক্যারিয়ারের শুরুটা যেহেতু মডেলিং দিয়ে, তাই ফ্যাশনের প্রতি বিশেষ ঝোঁক সব সময় রয়েছে তাঁর। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের নানা লুকের ছবি প্রায়ই শেয়ার করেন তাঁর ফ্যাশনিস্তা অনুরাগীদের সঙ্গে।এদিকে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের আলোচিত 'রাক্ষস' সিনেমায় নায়িকা হয়ে এই ঈদে পর্দা কাঁপাচ্ছেন এই নায়িকা । চলুন এই লাস্যময়ী বঙ্গ তনয়ার নির্বাচিত কিছু স্টাইলিশ ছবি দেখে আসি।
Visit palladian.co.za for more information.
খুব সুন্দর একটা সবুজ শাড়ির সঙ্গে ম্যাচিং ডিপনেক ব্লাউজ পড়েছেন সুন্দরী। নজর কাড়ছে আকর্ষণীয় গয়নাও সমুদ্রপাড়ে কালো মনোকিনিতে ফ্রেমবন্দি নায়িকা। হাতের সোনালি ব্যাঙ্গল আর ব্রেসলেট ভিন্ন মাত্রা যোগ করেছে লুকে নেভি ব্লু রঙের স্ট্র্যাপলেস-স্লিট গাউনে মিষ্টি লাগছে তাঁকে। সঙ্গে মাল্টিকালার নেকপিস পড়েছেনহল্টারনেক বডিকন ড্রেসের সঙ্গে গোল্ডেন স্টেটমেন্ট জুয়েলারি বেশ নজর কাড়ছে।কালো ব্রালেট, ডেনিম শর্টস, ম্যাচিং শর্ট জ্যাকেট আর লাল মোজার সঙ্গে মিলিয়ে লাল লিপসে দারুণ আবেদনময় লাগছে তাঁকেসাদা ব্লেজারের সঙ্গে কালো প্ল্যাটফর্ম হিল বেছে নিয়েছেন তিনি। জুয়েলারি হিসেবে সাদা পাথরের স্টেটমেন্ট নেকপিস পরেছেন। আবেদন যোগ করেছে কালো ফ্রেমের চশমা। স্ট্র্যাপলেস ড্রেসের ওপর লেয়ার করেছেন কালো ব্লেজার। রেড লিপস, শিমারি আইশ্যাডো আর ওয়েভি হেয়ারস্টাইলে অভিনেত্রী সাদা লেহেঙ্গার সাজে শুভ্র আবেদন কাড়ছেন তিনি সিকুইন–সজ্জিত হল্টারনেক ড্রেসের সঙ্গে আবেদন ছড়ানো ন্যুড মেকআপে অভিনেত্রী।সুস্মিতা পরেছেন ব্ল্যাক মিনি ড্রেসের ওপর হট পিংক থ্রিডি টেক্সচার্ড জ্যাকেট। যেন জীবন্ত ফুলের পাপড়ি জড়িয়ে নিয়েছেন তিনি।