‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান থেকে আর্থিক প্রতারণা, বারবার বিতর্কে নোরা
· Prothom Alo

বলিউডের এখন আলোচনায় নোরা ফতেহি। ‘কেডি: দ্য ডেভিল’ ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে তুঙ্গে বিতর্ক। কেবল এ গানই নয়, ক্যারিয়ারে নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
Visit moryak.biz for more information.
গানটি আপাতত আর দেখা যাচ্ছে না। গীতিকার আবারও গানটির একটি মার্জিত সংস্করণ লিখছেন বলেই জানা গিয়েছে। পরবর্তী সময়ে গানের সেই সংস্করণ ছাড়পত্র দেওয়া হবে বলেই খবর। গত বুধবার দুঃখ প্রকাশও করেন অভিনেত্রী। তিনি দাবি করেন, কন্নড় ভাষায় তেমন দখল নেই তাঁর। গানটি শুটিংয়ের সময় নির্মাতাদের থেকে কথার অর্থ বুঝতে চান। বলাও হয় তাঁকে। তবে খুবই কুরুচিকর বলে মনে হয়নি অভিনেত্রীর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নোরা দাবি করেছেন, হিন্দি ভাষায় তৈরি গানটির ভাষা অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এর মধ্যেই এই গানের জন্য নেরা ও সঞ্জয় দত্তকে সমন জানিয়েছে ভারতের নারী কমিশন। তীব্র সমালোচনার মধ্যে যদিও সঞ্জয় দত্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‘মুন্নাভাই’ একেবারে স্পিকটি নট! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তবে এই প্রথম নয়, এর আগেও একেবারে বিতর্কে জড়িয়েছেন নোরা। মডেল-অভিনেত্রী এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। একসময় ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল নোরার। ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় তাঁর। সুকেশের দাবি, নানা বহুমূল্য উপহারও নাকি নিয়েছিলেন নোরা। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছিল। যদিও অভিনেত্রীর দাবি, গন্ডগোল বুঝেই সুকেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নোরার সঙ্গে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সম্পর্ক নিয়ে একসময় বিতর্ক দানা বাঁধে। বি-টাউনে কান পাতলেই শোনা যেত, একসঙ্গে কাজ করতে গিয়ে মন দেওয়া–নেওয়া হয়েছিল দুজনের। যদিও সে গুঞ্জনে কোনো দিনই সিলমোহর দেননি নোরা-টেরেন্স। তবে দুজনের বেশ ঘনিষ্ঠ একটি ছবি প্রকাশ্যে চলে আসে। অভিনেত্রী অবশ্য দাবি করেন, ছবিটিকে বিকৃত করা হয়েছে। তার কোনো সত্যতা নেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে শুধু টেরেন্স লুইস নন। নোরা নাকি অঙ্গদ বেদির ‘হৃদয় চুরি’ও করেছিলেন। শোনা গিয়েছিল, একসঙ্গে কাজ করতে গিয়ে ভালোলাগা। খুব কম সময়ের মধ্যে সম্পর্ক বেশ মাখোমাখো হয়ে যায়। তবে একসময় নাকি অঙ্গদই নোরার মন ভাঙেন। সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ছারখার হয়ে যায়। বি-টাউনে অঙ্গদ ও নোরার সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়েছে ঠিকই। তবে সম্পর্কের কথা সবার সামনে বলেননি কেউ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ‘বিগ বস ৯’- এর প্রতিযোগী ছিলেন নোরা। সেই সময়ও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেত্রী। শোনা যায়, প্রিন্স নারুলার সঙ্গে নাকি সম্পর্কে জড়ান নোরা। এই প্রেমের গুঞ্জন নিয়েও সেভাবে কোনো দিন মুখ খুলতে শোনা যায়নি নোরাকে; বরং অস্বীকারই করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে শুধু অভিনেতা নয়, মরক্কোর ফুটবল তারকা আশরফ হাকিমির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন নোরা। মরক্কো বেড়াতে গিয়ে আফ্রিকান কাপ অব নেশন দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। আর তার পর থেকে খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু নোরা। সে সম্পর্ক নিয়েও অবশ্য কোনো দিন কিছু বলেননি তিনি; বরং এড়িয়ে গিয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে একবার নাম জড়ায় অভিনেত্রীর। নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ। গত ২০১৯ সাল থেকেই তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর সেই সুবাদেই চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গে তাঁর যোগাযোগ। ২০২২ সাল থেকে নোরার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় ভূষণ কুমারের। সেই সময় আবার ভূষণ কুমার ছিলেন বিবাহিত। দিব্যা খোসলা কুমারের সঙ্গে দিব্যি চুটিয়ে সংসার করছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান, নোরা–সঞ্জয়ের বিরুদ্ধে সমন জারিদিব্যা ও ভূষণের মধ্যেই নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে নোরার প্রবেশ। একাধিকবার ইতিউতি দেখাও গেছে দু'জনকে। তবে গত বেশ কয়েকটি সম্পর্কের মতো এবারও গুঞ্জনে সিলমোহর দেননি তিনি। শুধু রঙিন প্রেমময় জীবনের জন্য নয়, আলটপকা নানা মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছেন নোরা। মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে ‘ঝলক দিখলা জা ৯’-এ অংশ নেতা অভিনেতা-কোরিওগ্রাফার সলমন ইউসুফ খানকে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কোভিডকালেও বিতর্কে জড়িয়েছিলেন নোরা। ২০২১ সালে তিনি করোনায় আক্রান্ত হন। অভিযোগ, সেই সময় কোভিডবিধি লঙ্ঘন করেন মডেল-অভিনেত্রী। নিজে আক্রান্ত হওয়া সত্ত্বেও একসময় বাড়ির বাইরে ঘুরে বেরিয়েছিলেন বলেই অভিযোগ। বেশ কয়েকটি ছবি ভাইরালও হয়ে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে